Logo

আন্তর্জাতিক

নেপালে মৃতের সংখ্যা বেড়ে ৪৬৯

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৮ আগস্ট ২০২৬, ১১:৪৫

নেপালে মৃতের সংখ্যা বেড়ে ৪৬৯

ছবি: সংগৃহীত

নেপাল-তিব্বত সীমান্ত অঞ্চলে ভয়াবহ আকস্মিক বন্যা ও ঢলে মৃত মানুষের সংখ্যা বেড়ে সংখ্যা বেড়ে অন্তত ৪৭২ হয়েছে।

দুর্যোগের ৪৮ ঘণ্টার মাথায় প্রাণহানির নতুন এ তথ্য জানা গেলে। গত বুধবার সকালে নেপাল-তিব্বত সীমান্ত অঞ্চলে ভয়াবহ আকস্মিক বন্যা ও ঢল হয়।

এ ঘটনায় নেপালে মৃত মানুষের সংখ্যা বেড়ে অন্তত ৪৬৯ হয়েছে বলে শুক্রবার (২৮ আগস্ট) জানিয়েছে দেশটির পুলিশ।

নেপালি পত্রিকা নেপাল নিউজ জানিয়েছে, উদ্ধার হওয়া ৪৬৯টি মরদেহের জেলাভিত্তিক তথ্য দিয়েছে নেপাল পুলিশ।

সবচেয়ে বেশি ১৭৮ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে চিতওয়ান জেলা থেকে। এ ছাড়া নবলপরাসী বরদাঘাট সুস্তার পূর্বে ১১০ জন, গোর্খায় ৪৪ জন, নুয়াকোটে ৩৭ জন, ধাদিংয়ে ৩৩ জন, তানাহুনে ২৮ জন, নবলপরাসী বরদাঘাট সুস্তার পশ্চিমে ২৭ জন এবং রসুয়া জেলায় ১২ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

নেপাল পুলিশ জানিয়েছে, এই দুর্যোগের পর থেকে তাদের ২৮ জন সদস্য এখনও নিখোঁজ রয়েছেন।

এর আগে চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমে বলা হয়েছিল, এ ঘটনায় তিব্বতে তিনজন মারা গেছেন। ফলে নেপাল ও তিব্বত মিলিয়ে মৃত মানুষের মোট সংখ্যা অন্তত ৪৭২–এ দাঁড়াল।

বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়, এ দুর্যোগে শত শত বিদেশি নাগরিকসহ এক হাজার ৪০০ জনের বেশি মানুষ এখনো নিখোঁজ।

বিবিসি বলছে, এর মধ্যে তিব্বতে নিখোঁজ রয়েছেন ৫৫০ জনের বেশি মানুষ।

ধ্বংসস্তূপে পরিণত হওয়া এলাকায় দ্বিতীয় দফা বন্যা আঘাত হানতে পারে— এমন খবরের কারণে জীবিত ব্যক্তিদের সন্ধানে থাকা উদ্ধারকারীরা ‘উদ্বিগ্ন ও সতর্ক’ অবস্থায় আছেন। বিবিসিকে এ কথা বলেছেন রেডক্রসের একজন কর্মকর্তা।

চীন-নেপাল সীমান্তের কাছে পানি বেড়ে একটি হ্রদের সৃষ্টি হয়েছে। হ্রদটির পানি উপচে পড়তে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছে। বেইজিং থেকে বিবিসির সাংবাদিক লরা বিকার এ তথ্য জানিয়েছেন।

রয়টার্স ও কাঠমান্ডু পোস্ট জানায়, দুর্যোগের কারণ নিয়ে এখনো বিশ্লেষণ চলছে। তবে স্যাটেলাইটের ছবি বিশ্লেষণ করে বিজ্ঞানীরা বলছেন, নেপালের লাংটাং লিরুং পর্বতের উত্তর ঢাল থেকে বিপুল পরিমাণ বরফ ও পাথরের ধস নেমে লহেন্দেখোলা নদীতে পড়ে। এতে লহেন্দে নদীর প্রবাহ সাময়িকভাবে আটকে গিয়ে একটি প্রাকৃতিক বাঁধ তৈরি হয়। পরে সেই বাঁধ ভেঙে বিপুল পানি, বরফ, পাথর ও কাদার স্রোত প্রবল বেগে ভাটির দিকে নেমে আসে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নেপালকে সহায়তার প্রস্তাব দিয়েছেন। তিনি বলেন, শক্তপোক্ত ভবনগুলো টুথপিকের মতো নিশ্চিহ্ন হয়ে গেছে। এটি এক ভয়ানক ঘটনা।

নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ বৃহস্পতিবার বন্যাদুর্গত নুয়াকোট পরিদর্শন করে বলেন, রাষ্ট্রের সব সংস্থা পূর্ণ ক্ষমতায় কাজ করছে। নিখোঁজদের উদ্ধার এবং নাগরিকদের জীবন রক্ষাই এখন আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার।

২০১৫ সালের ভয়াবহ ভূমিকম্পের পর এই বন্যাকে নেপালের ইতিহাসের অন্যতম বড় বিপর্যয় হিসেবে দেখা হচ্ছে।

বাংলাদেশের খবর/আরইউ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন