Logo

চাকরি

বাংলাদেশ ব্যাংকে চাকরির সুযোগ

Icon

চাকরি ডেস্ক :

প্রকাশ: ১৭ মে ২০২৬, ১৮:০৩

বাংলাদেশ ব্যাংকে চাকরির সুযোগ

সংগৃহীত

বাংলাদেশ ব্যাংকে ‘ডাটা এন্ট্রি/কন্ট্রোল অপারেটর (আইটি)’ পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এই পদে ২৬ জনকে নিয়োগ দেওয়া হবে। আবেদনের শেষ তারিখ ২১ মে ২০২৬।

চাকরির বিবরণ

পদের নাম: ডাটা এন্ট্রি/কন্ট্রোল অপারেটর (আইটি)

পদসংখ্যা: ২৬ (কমবেশি হতে পারে)

শিক্ষাগত যোগ্যতা

স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম স্নাতক বা সমমানের ডিগ্রি পাস। কম্পিউটার/তথ্য প্রযুক্তি সংশ্লিষ্ট বিষয়ে সরকার স্বীকৃত প্রতিষ্ঠান হতে কমপক্ষে ছয় মাস মেয়াদি ডিপ্লোমা/ট্রেড কোর্স/শর্ট কোর্স (কম্পিউটারবিজ্ঞান/তথ্যপ্রযুক্তি–সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ডিগ্রিধারীদের ক্ষেত্রে প্রযোজ্য নয়)।

গ্রেড ও বেতন স্কেল

(গ্রেড–১৬) ৯,৩০০–২২,৪৯০ টাকা।

বয়সসীমা: ১ জানুয়ারি ২০২৬ তারিখে ২১ হতে ৩২ বছর হতে হবে।

বাংলাদেশ ব্যাংকের নিয়োগসংক্রান্ত ওয়েবসাইট (erecruitment.bb.org.bd)-তে অনলাইন আবেদন ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে।

আবেদন ফি: ২০০ টাকা। আবেদনের ৭২ ঘণ্টার মধ্যে ফি প্রদান করতে হবে।

আবেদনের শেষ তারিখ: ২১ মে ২০২৬, রাত ১১: ৫৯ মিনিট।

বিস্তারিত দেখতে (https://erecruitment.bb.org.bd/career/20260513_bb_42.pdf) এই লিঙ্কে প্রবেশ করুন। 

বাংলাদেশেরখবর/আরকে

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন