Logo

আইন ও বিচার

সাবেক এমপি বদির জামিন স্থগিত

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ০৬ মার্চ ২০২৬, ০১:৪৮

সাবেক এমপি বদির জামিন স্থগিত

আবদুর রহমান বদি/ ছবি: সংগৃহীত

বগুড়ায় দায়ের করা জুলাই–আগস্টের হত্যাচেষ্টা মামলায় কক্সবাজার-৪ (উখিয়া–টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদির জামিন ৯ মার্চ পর্যন্ত স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত।

বৃহস্পতিবার (৫ মার্চ) আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হকের আদালত এ আদেশ দেন। রাষ্ট্রপক্ষে শুনানিতে অংশ নেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল জহিরুল ইসলাম সুমন ও মো. আক্তারুজ্জামান।

এর আগে গত ২৬ ফেব্রুয়ারি একই মামলায় আবদুর রহমান বদিকে জামিন দেন হাইকোর্ট। বিচারপতি মো. আতোয়ার রহমান ও বিচারপতি বিশ্বজিৎ দেবনাথের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ ওই আদেশ দেন।

উল্লেখ্য, ২০২৪ সালের ২০ আগস্ট হত্যাচেষ্টা মামলায় চট্টগ্রামের পাঁচলাইশ এলাকা থেকে র‍্যাব আবদুর রহমান বদিকে গ্রেপ্তার করে।

আবদুর রহমান বদি আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নবম ও দশম জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-৪ (উখিয়া–টেকনাফ) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। তবে দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত হওয়ায় একাদশ ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তার পরিবর্তে আওয়ামী লীগ তার স্ত্রী শাহীন আক্তারকে মনোনয়ন দেয়। তিনি দুইবারই সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।

এএস/

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর