ছুটির দিনেও মিলবে সেবা, খোলা থাকছে সুপ্রিম কোর্টের একাধিক বিভাগ
আইন ও আদালত ডেস্ক :
প্রকাশ: ০৬ জুন ২০২৬, ১৬:৩৮
সংগৃহীত
মামলা ফাইলিং ও সংশ্লিষ্ট সেবা গ্রহণে আইনজীবী এবং বিচারপ্রার্থীদের সুবিধার্থে শনিবার (৬ জুন) সুপ্রিম কোর্টের বিভিন্ন গুরুত্বপূর্ণ শাখা এবং অ্যাটর্নি জেনারেল অফিসের একটি শাখা খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এ বিষয়ে পৃথক বিজ্ঞপ্তি জারি করেছে সুপ্রিম কোর্ট প্রশাসন ও অ্যাটর্নি জেনারেল অফিস।
সুপ্রিম কোর্ট প্রশাসনের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট—উভয় বিভাগের স্ট্যাম্প রিপোর্টার, ফাইলিং এবং এফিডেভিট সেকশন শনিবার নিয়মিত অফিস সময়ে খোলা থাকবে। ফলে সংশ্লিষ্ট পক্ষগুলো মামলা দাখিল ও প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করতে পারবেন।
অন্যদিকে, অ্যাটর্নি জেনারেল অফিসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আইনজীবীদের মামলার নোটিশ কপি সংগ্রহের সুবিধার্থে নোটিশ কপি গ্রহণ শাখা শনিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত খোলা রাখা হবে।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, বিচারিক কার্যক্রমে গতি আনা এবং সেবাগ্রহীতাদের ভোগান্তি কমাতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
বাংলাদেশেরখবর/আরকে

