অন্যের স্ত্রীকে বিয়ে করার অভিযোগে করা মামলায় নাসির হোসাইন ও তার স্ত্রী তামিমা সুলতানা তাম্মি খালাস পেয়েছেন।
বুধবার (১০ জুন) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম এ রায় ঘোষণা করেন।
গত ৬ মে বাদী ও আসামি পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে রায় ঘোষণার দিন ধার্য করা হয়।
এদিকে, খালাস পাওয়ার পর ১০ জুন দুপুর ১টা ৪৪ মিনিটে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন নাসির হোসেন।
ক্রিকেটার নাসির হোসেন লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের হারতে দেন নাই। অবশেষে সত্যের জয় হলো।’
তিনি লিখেছেন, ‘আইনের প্রতি শুরু থেকেই আস্থা ছিল, তাই আইনের প্রতি সম্মান রেখে বলছি—ধন্যবাদ। শুধুমাত্র সঠিক তথ্য ও প্রমাণের ভিত্তিতে সুষ্ঠু বিচার কার্যকর করার জন্য।’
সবশেষে নাসির লিখেছেন, ‘সকল প্রকার মিথ্যা অপপ্রচার এবং মনগড়া কাহিনিকে উপেক্ষা করে, সত্যকে প্রাধান্য দিয়ে ন্যায়বিচার প্রতিষ্ঠা করার জন্য আদালতকে অসংখ্য ধন্যবাদ।’
বাংলাদেশের খবর/এইচআর

