Logo

আইন ও বিচার

‎হান্নান মাসুদের এমপি পদ বাতিল চেয়ে হাইকোর্টে রিট

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৯ আগস্ট ২০২৬, ১২:৩৭

‎হান্নান মাসুদের এমপি পদ বাতিল চেয়ে হাইকোর্টে রিট

নোয়াখালী-৬ আসনের জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সমর্থিত আবদুল হান্নান মাসউদের সংসদ সদস্য পদ বাতিল চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।

‎বুধবার হাতিয়া উপজেলার বাসিন্দা নাজমুল হোসেন হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট দায়ের করেন। হলফনামায় তথ্য গোপন করার অভিযোগ আনা হয়েছে রিটে।  

‎বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চে রিটটি শুনানি হওয়ার কথা রয়েছে বলে জানিয়েছেন রিটকারীর আইনজীবী।

‎রিটে হান্নান মাসউদের সংসদ সদস্য পদ শূন্য ঘোষণা করাসহ প্রয়োজনীয় পদক্ষেপ ও তাৎক্ষণিক উদ্যোগ নেওয়ার জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের নির্দেশনা চাওয়া হয়েছে।


বাংলাদেশের খবর/এইচআর

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন