Logo

আইন ও বিচার

‎মানবতাবিরোধী অপরাধে কামরুল-মেননের বিরুদ্ধে পঞ্চম সাক্ষীর সাক্ষ্য আজ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৬, ১১:০১

অ
‎মানবতাবিরোধী অপরাধে কামরুল-মেননের বিরুদ্ধে পঞ্চম সাক্ষীর সাক্ষ্য আজ

জুলাই গণ-অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কামরুল ইসলাম ও ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননের বিরুদ্ধে পঞ্চম সাক্ষীর সাক্ষ্যগ্রহণ হবে আজ।

সোমবার (৫ অক্টোবর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে এ সাক্ষ্যগ্রহণ হওয়ার কথা রয়েছে।

‎এদিন রাষ্ট্রপক্ষে (প্রসিকিউশন) পঞ্চম সাক্ষী জবানবন্দি দেবেন। গত ২৮ সেপ্টেম্বর এ মামলায় চতুর্থ সাক্ষী হিসেবে জবানবন্দি দেন জুলাইযোদ্ধা হান্নান মিয়া।

ট্রাইব্যুনালের সামনে তিনি ঘটনার বিস্তারিত বর্ণনা তুলে ধরার পাশাপাশি সাবেক মন্ত্রী কামরুল ইসলাম, রাশেদ খান মেননসহ জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

‎মামলায় কামরুল ও মেনন দুজনই গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন। সাক্ষ্যগ্রহণের নির্ধারিত দিন থাকায় আজ তাদের ট্রাইব্যুনালে হাজির করা হবে।

‎প্রসিকিউশনের অভিযোগ অনুযায়ী, শেখ হাসিনার সরকারকে টিকিয়ে রাখতে বিভিন্ন উসকানি দিয়েছেন কামরুল ও মেনন।

‎তারা আওয়ামী লীগ ও ১৪ দলীয় জোটের শীর্ষ পদে থেকে নিরস্ত্র ছাত্র-জনতার ওপর মারণাস্ত্র ব্যবহার ও কারফিউ জারির প্ররোচনা দেন। তাদের ধারাবাহিক ষড়যন্ত্রে আন্দোলনকারীদের ওপর গুলি চালানো হয়। এতে রাজধানীর বাড্ডাসহ আশপাশ এলাকায় ২৩ জন নিহত হন। আহত হন আরও অনেকে।

‎

‎বাংলাদেশের খবর/এইচআর

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন