Logo

জাতীয়

ধর্মীয় সম্প্রীতি রক্ষায় সরকারের দৃঢ় অবস্থান, ককটেল হামলায় গ্রেপ্তার ১

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১০ নভেম্বর ২০২৫, ১৮:৩৩

ধর্মীয় সম্প্রীতি রক্ষায় সরকারের দৃঢ় অবস্থান, ককটেল হামলায় গ্রেপ্তার ১

গ্রাফিক্স : বাংলাদেশের খবর

আন্তঃধর্মীয় ঐক্য ও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় দৃঢ় প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে অন্তর্বর্তীকালীন সরকার। সরকার জানিয়েছে, ধর্মীয় সহাবস্থানের পরিবেশ নষ্ট করার যেকোনো চেষ্টা কঠোর হাতে দমন করা হবে এবং আইনের সর্বোচ্চ প্রয়োগ নিশ্চিত করা হবে।

সোমবার (১০ নভেম্বর) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে সরকারের এই অবস্থান জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজধানীতে সাম্প্রতিক ককটেল হামলার ঘটনায় ২৮ বছর বয়সী এক যুবককে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। প্রাথমিক তদন্তে ওই যুবককে নিষিদ্ধ ঘোষিত ছাত্রসংগঠন ছাত্রলীগের সদস্য হিসেবে শনাক্ত করা হয়েছে।

সন্দেহভাজন ব্যক্তিকে কাকরাইলের সেন্ট মেরি'স ক্যাথেড্রাল ও সেন্ট জোসেফ স্কুল প্রাঙ্গণে ককটেল বিস্ফোরণসহ একাধিক ঘটনার বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

ডিএমপি জানায়, র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সঙ্গে সমন্বয় করে শহরজুড়ে অভিযান জোরদার করা হয়েছে। পাশাপাশি, রাজধানীর সব গির্জা ও অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে নিরাপত্তা ব্যবস্থা আরও কড়াকড়ি করা হয়েছে।

এমএইচএস 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

অন্তর্বর্তী সরকার

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন