Logo

জাতীয়

‘ফ্যামিলি কার্ড’ নিয়ে সংবাদ সম্মেলন সোমবার

Icon

ডিজিটাল ডেস্ক

প্রকাশ: ০৮ মার্চ ২০২৬, ১০:২৫

‘ফ্যামিলি কার্ড’ নিয়ে সংবাদ সম্মেলন সোমবার

নির্বাচনী ইশতেহারে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি চালু করতে যাচ্ছে তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার।

এ কর্মসূচির বিস্তারিত জানাতে সোমবার (৯ মার্চ) সংবাদ সম্মেলনের আয়োজন করেছে অর্থ মন্ত্রণালয়।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান শনিবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ৯ মার্চ সকাল ১১টায় অর্থ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ফ্যামিলি কার্ড নিয়ে সংবাদ সম্মেলন করা হবে। অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এবং সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন বক্তব্য দেবেন।

নির্বাচনী প্রতিশ্রুতির অংশ হিসেবে প্রাথমিক পর্যায়ে দেশের ১৪টি উপজেলার একটি করে ইউনিয়নে পরীক্ষামূলকভাবে ফ্যামিলি কার্ড চালু করবে সরকার। 

এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

অর্থ মন্ত্রণালয়

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর