Logo

জাতীয়

স্থানীয় সরকারে নির্বাচন উপযোগী হচ্ছে সাড়ে ৪ হাজার প্রতিষ্ঠান

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ০৯ মার্চ ২০২৬, ১৮:৩০

স্থানীয় সরকারে নির্বাচন উপযোগী হচ্ছে সাড়ে ৪ হাজার প্রতিষ্ঠান

চলতি বছর দেশে মোট ৪ হাজার ৬৫৩টি স্থানীয় সরকার প্রতিষ্ঠানে ভোট আয়োজনের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। এই প্রতিষ্ঠানগুলোতে মেয়াদ শেষ হওয়া বা নির্বাচন উপযোগী হওয়ার কারণে ভোটের আয়োজনের প্রয়োজন হবে।

সোমবার (৯ মার্চ) ইসির নির্বাচন পরিচালনা শাখার কর্মকর্তারা জানান, দেশের ৪ হাজার ৫৮১টি ইউনিয়ন পরিষদের মধ্যে ৩ হাজার ৭৫৫টি এই বছরই নির্বাচন উপযোগী হবে। এছাড়া ৩৩০টি পৌরসভা, ৪৯৫টি উপজেলা, ১২টি সিটি কর্পোরেশন এবং ৬১টি জেলা পরিষদও বর্তমানে নির্বাচন উপযোগী অবস্থায় রয়েছে।

সম্প্রতি নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেন, ‘কমিশনের কোনো অবসর নেই। সংসদ ও রাষ্ট্রপতি নির্বাচন ছাড়াও সারাবছর বিভিন্ন স্থানীয় নির্বাচন আয়োজন করতে হয়। ঈদের পর থেকে স্থানীয় সরকার নির্বাচনের সকল প্রস্তুতি শুরু হবে।’

তিনি আরও জানান, দলীয় বা নির্দলীয় প্রতীকে নির্বাচন হবে কি না তা জানার জন্য তারা সংসদের প্রথম অধিবেশনের জন্য অপেক্ষা করছেন। তবে আইন অনুযায়ী কমিশন সবসময় ভালো নির্বাচনের জন্য প্রস্তুত থাকবে।

এসআইবি/এইচকে

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

নির্বাচন কমিশন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর