Logo

জাতীয়

নির্বাচনে জামায়াত আমিরের ব্যয় ৩২ লাখ ৫৮ হাজার টাকা

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১২ মার্চ ২০২৬, ২২:৩৫

নির্বাচনে জামায়াত আমিরের ব্যয় ৩২ লাখ ৫৮ হাজার টাকা

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান/ ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের ব্যয় হয়েছে ৩২ লাখ ৫৮ হাজার ২৩৮ টাকা।

আজ বৃহস্পতিবার নির্বাচন কমিশনে (ইসি) জমা দেওয়া ডা. শফিকুর রহমানের নির্বাচনী ব্যয়ের হিসাব থেকে এ তথ্য জানা গেছে।

ব্যয় বিবরণী থেকে জানা যায়, নির্বাচনে প্রচারণা বাবদ ১৫ লাখ ৫৫ হাজার ৫৫০ টাকা, পরিবহন বাবদ ৮৮ হাজার ৯৬ টাকা, জনসভায় ৫ লাখ ৪৫ হাজার টাকা এবং নির্বাচনী ক্যাম্পে ৪ লাখ ১৭ হাজার ৬৪২ টাকা ব্যয় হয়েছে শফিকুর রহমানের।

এ ছাড়া এজেন্ট ও অন্যান্য স্টাফ বাবদ ২ লাখ ৯৩ হাজার ৮৯০ টাকা, আবাসন ও প্রশাসনিক খাতে ২ লাখ ৮৭ হাজার টাকা এবং সামাজিক যোগাযোগমাধ্যমে নির্বাচনী প্রচারণা বাবদ ৭১ হাজার ৬০ টাকা ব্যয় হয়েছে। সব মিলিয়ে জামায়াত আমিরের মোট ব্যয় দাঁড়িয়েছে ৩২ লাখ ৫৮ হাজার ২৩৮ টাকা।

ঢাকা–১৫ আসনে নির্বাচন করে জয়ী হয়েছেন ডা. শফিকুর রহমান। এ আসনে ভোটার সংখ্যা ৩ লাখ ৫১ হাজার ৭১৮ জন। আইন অনুযায়ী ভোটারপ্রতি ১০ টাকা ব্যয় করা যায়। সে হিসাবে তাঁর ব্যয়সীমা ছিল ৩৫ লাখ ১৭ হাজার ১৮০ টাকা। নির্বাচনী ব্যয় বিবরণী অনুযায়ী ব্যয়সীমার মধ্যেই ভোটের প্রচার-প্রচারণাসহ আনুষঙ্গিক কাজ সম্পন্ন করেছেন জামায়াত আমির।

এএস/

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বাংলাদেশ জামায়াতে ইসলামী

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর