Logo

জাতীয়

সংসদে উত্থাপন করা ১৩৩ অধ্যাদেশের তালিকা প্রকাশ

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১৩ মার্চ ২০২৬, ০০:৩৩

সংসদে উত্থাপন করা ১৩৩ অধ্যাদেশের তালিকা প্রকাশ

ছবি: সংগৃহীত

বেসামরিক বিমান চলাচল (সংশোধন) অধ্যাদেশ ২০২৬ ও বাংলাদেশ ট্রাভেল এজেন্সি (নিবন্ধন ও নিয়ন্ত্রণ) (সংশোধন) অধ্যাদেশ-২০২৬ সহ অন্তর্বর্তী সরকারের ১৮ মাসের শাসনামলে জারি করা মোট ১৩৩টি অধ্যাদেশ অনুমোদনের জন্য জাতীয় সংসদে উত্থাপন করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ মার্চ) ত্রয়োদশ জাতীয় সংসদের উদ্বোধনী অধিবেশনের প্রথম দিনে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান এই অধ্যাদেশগুলো সংসদে উপস্থাপন করেন। সংবিধানের ৯৩ (১) অনুচ্ছেদের অধীনে সংসদ কার্যকর না থাকার কারণে এই অধ্যাদেশগুলো জারি করা হয়েছিল।

সংবিধান অনুযায়ী, যেকোনো অধ্যাদেশ নতুন সংসদের প্রথম অধিবেশনে উত্থাপন করতে হয় এবং অধিবেশন শুরুর ৩০ দিনের মধ্যে সেগুলো পাস হতে হবে। তা না হলে অধ্যাদেশগুলোর আইনি বৈধতা থাকবে না।

সংসদে অধ্যাদেশগুলো বিল আকারে উত্থাপনের পর চিফ হুইপ নুরুল ইসলাম মনি বরিশাল-৩ আসনের সংসদ সদস্য জয়নুল আবেদিনের নেতৃত্বে ১৪ সদস্যের একটি বিশেষ কমিটি গঠনের প্রস্তাব করেন। কমিটি এই বিলগুলো পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই-বাছাই করবে।

জাতীয় সংসদ সচিবালয় ১৩৩টি অধ্যাদেশের তালিকা প্রকাশ করেছে। এর মধ্যে কয়েকটি উল্লেখযোগ্য অধ্যাদেশ হলো—

১. বাংলাদেশ ব্যাংক (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪

২. জেলা পরিষদ (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪

৩. উপজেলা পরিষদ (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪

৪. স্থানীয় সরকার (সিটি করপোরেশন) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪

৫. স্থানীয় সরকার (পৌরসভা) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪

৬. শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউট (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪

৭. বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪

৮. বিশেষ নিরাপত্তা বাহিনী (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪

৯. জাতির পিতার পরিবার-সদস্যগণের নিরাপত্তা (রহিতকরণ) অধ্যাদেশ, ২০২৪

১০. পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষ (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪

৯৯. বেসামরিক বিমান চলাচল (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬

১০০. বাংলাদেশ ট্রাভেল এজেন্সি (নিবন্ধন ও নিয়ন্ত্রণ) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬

১০১. Registration (Amendment) Ordinance, 2026

১০২. মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধ ও দমন অধ্যাদেশ, ২০২৬

১০৩. গুম প্রতিরোধ ও প্রতিকার (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬

১০৪. আইনগত সহায়তা প্রদান (দ্বিতীয় সংশোধন) অধ্যাদেশ, ২০২৬

১০৫. বন ও বৃক্ষ সংরক্ষণ অধ্যাদেশ, ২০২৬

১০৬. বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) অধ্যাদেশ, ২০২৬

১০৭. বাংলাদেশ বিল্ডিং রেগুলেটরি কর্তৃপক্ষ অধ্যাদেশ, ২০২৬

১০৮. বাংলাদেশ হাওর ও জলাভূমি সংরক্ষণ অধ্যাদেশ, ২০২৬

১০৯. ভূমি ব্যবহার নিয়ন্ত্রণ ও কৃষিভূমি সুরক্ষা অধ্যাদেশ, ২০২৬

১১০. রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ অধ্যাদেশ, ২০২৬

১৩৩. বাংলাদেশ বনশিল্প উন্নয়ন করপোরেশন অধ্যাদেশ, ২০২৬

এই ১৩৩টি অধ্যাদেশ অন্তর্বর্তী সরকারের সময়ে জারি করা হয়েছিল। সংসদে উত্থাপনের পর এগুলোর বৈধতা নিশ্চিত হবে।

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর