Logo

জাতীয়

তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বহাল রেখে আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

Icon

ডিজিটাল ডেস্ক

প্রকাশ: ১৫ মার্চ ২০২৬, ১৬:৫৪

তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বহাল রেখে আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

সংবিধানে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বহাল রাখার বিষয়ে সর্বোচ্চ আদালতের আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় প্রকাশ করা হয়েছে। রবিবার (১৫ মার্চ) বাংলাদেশ সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে ৭৪ পৃষ্ঠার এই রায় প্রকাশ করা হয়।

রায়টি লিখেছেন তৎকালীন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ। এর আগে গত ২০ নভেম্বর আপিল বিভাগ এই বিষয়ে সংক্ষিপ্ত রায় ঘোষণা করেছিল।

পটভূমিতে জানা যায়, ১৯৯৬ সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সরকারের আমলে সংবিধানের ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে দেশে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা প্রবর্তন করা হয়। পরবর্তীতে ২০১১ সালে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ওই ত্রয়োদশ সংশোধনী বাতিল ঘোষণা করলে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থার অবসান ঘটে।

এরপর রাজনৈতিক পরিবর্তনের প্রেক্ষাপটে বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকারের সময়ে ২০১১ সালের সেই রায়ের পুনর্বিবেচনার আবেদন করা হয়। আবেদনের পরিপ্রেক্ষিতে সর্বোচ্চ আদালত নতুন করে আপিল শুনানির সিদ্ধান্ত নেয়।

পরবর্তী শুনানি শেষে আদালত ত্রয়োদশ সংশোধনী বাতিলের আগের রায়কে অবৈধ ঘোষণা করে এবং নির্বাচনকালীন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহালের সিদ্ধান্ত দেয়। এই রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশের মাধ্যমে বিষয়টি আনুষ্ঠানিকভাবে প্রকাশ পেল।

এসএসকে/

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

তত্ত্বাবধায়ক সরকার

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর