Logo

জাতীয়

‘নিরপেক্ষ সাংবাদিকতা জাতির দুর্দশা কাটাতে পারে’

Icon

সাজ্জাদ খান, পতুর্গাল প্রতিনিধি

প্রকাশ: ১৬ মার্চ ২০২৬, ২০:২৩

‘নিরপেক্ষ সাংবাদিকতা জাতির  দুর্দশা কাটাতে পারে’

নিরপেক্ষতা ও পেশাদারত্ব বজায় রেখে সাংবাদিকগণ দল-মতের ঊর্ধ্বে উঠে কাজ করতে পারলে জাতির দুর্দশা কাটবে বলে মন্তব্য করেছেন পর্তুগাল বাংলাদেশ দূতাবাসের কাউন্সিলর লায়লা মুনতাজেরিন দিনা। পর্তুগাল বাংলা প্রেসক্লাবের নবগঠিত কমিটির (২০২৬-২০২৭) অভিষেক অনুষ্ঠান ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এ মন্তব্য করেন।

রবিবার পর্তুগালের  রাজধানী লিসবনের নবাব জি রেস্টুরেন্টের হলরুমে সাবেক সভাপতি রনি মোহাম্মদ নতুন কমিটির সদস্যদের ফুল দিয়ে বরণ করেন। এরপর মূল অনুষ্ঠান শুরু হয়।

পর্তুগাল বাংলা প্রেসক্লাবের নতুন কমিটির সভাপতি রাসেল আহমেদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শহীদ আহমদের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রেসক্লাবের সহসভাপতি আমিরুল ইসলাম নয়ন, যুগ্নসাধারণ সম্পাদক আবুল হোসেন আসাদ।

এ সময় নবনিযুক্ত সভাপতি রাসেল আহমেদ জানান, পর্তুগালে বাংলা প্রেসক্লাবের কার্যক্রমকে আরও আধুনিক ও গতিশীল করা হবে। পাশাপাশি প্রবাসে গণমাধ্যমের ভূমিকা জোরদার এবং সাংবাদিকদের পেশাগত মানোন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

সাজ্জাদ খান/এসএসকে/

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

জাতীয় প্রেসক্লাব

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর