সংগৃহীত
দেশব্যাপী জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখতে ডিপো থেকে তেল খালাসের সময়সূচিতে পরিবর্তন এনেছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)।
শনিবার (২৮ মার্চ) বিপিসির এক বার্তায় জানানো হয়, মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির প্রভাব মোকাবিলায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের নির্দেশনা অনুযায়ী বিপণন কোম্পানিগুলোর মাধ্যমে সারা দেশে তেলের সরবরাহ কার্যক্রম অব্যাহত রয়েছে।
নতুন সময়সূচি অনুযায়ী, বিপিসির অধীনস্থ সব প্রধান স্থাপনা ও ডিপো থেকে প্রতিদিন সকাল ৭টা থেকে বিকেল ৩টা পর্যন্ত জ্বালানি পণ্য সরবরাহ করা হবে।
বিপিসি জানিয়েছে, ফিলিং স্টেশন, ডিলার ও পাম্পগুলোতে নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
বাংলাদেশের খবর/আরকে

