Logo

জাতীয়

ঈদের ছুটির পর জাতীয় সংসদের অধিবেশন শুরু

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৯ মার্চ ২০২৬, ১৫:৫০

ঈদের ছুটির পর জাতীয় সংসদের অধিবেশন শুরু

ঈদ এবং অনান্য ছুটির কারণে টানা ১৩ দিন বিরতির পর আবারও বসেছে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের মুলতবি বৈঠক।

রোববার (২৯ মার্চ) বিকাল ৩টায় ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে অধিবেশন শুরু হয়।

অধিবেশনে সংসদ নেতা প্রধানমন্ত্রী তারেক রহমান ও বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান উপস্থিত রয়েছেন।

দিনের কর্মসূচি অনুযায়ী সংসদের প্রথম এক ঘণ্টা প্রশ্নোত্তর পর্ব। এছাড়া জাতীয় জনগুরুত্বপূর্ণ নোটিশ এবং রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনা রয়েছে।

গত ১২ মার্চে শুরু হওয়া ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন ঈদুল ফিতর ও অন্যান্য ছুটির কারণে ১৫ মার্চ মূলতবি হয়।

জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম জানিয়েছেন, অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনীত ধন্যবাদ প্রস্তাব নিয়ে আলোচনা হবে। এতে সরকারি ও বিরোধী দলের সংসদ সদস্যরা অংশ নেবেন।

এছাড়া মন্ত্রীদের জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্ব, জনগুরুত্বপূর্ণ নোটিশ উত্থাপন, জনগুরুত্বপূর্ণ নোটিশের ওপর সংক্ষিপ্ত আলোচনা করা হবে।

সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, রাষ্ট্রপতির ভাষণের ওপর মোট ৫০ ঘণ্টা আলোচনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

কার্য-উপদেষ্টা কমিটির পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী, এই অধিবেশন আগামী ৩০ এপ্রিল পর্যন্ত চলবে।

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন