হাম ও হামের উপসর্গে আরও ১১ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১,৩৩৭
স্বাস্থ্য ডেস্ক :
প্রকাশ: ১৯ মে ২০২৬, ১৭:৪৩
সংগৃহীত
দেশে হাম ও হামের উপসর্গে শিশু মৃত্যুর সংখ্যা বাড়ছেই। গত ২৪ ঘণ্টায় সারা দেশে আরও ১১ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছে ২ শিশু এবং হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে আরও ৯ শিশুর। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছে ১ হাজার ৩৩৭ জন।
মঙ্গলবার (১৯ মে) স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা যায়, গত দুই মাসে সারা দেশে হাম ও হামের উপসর্গে মোট ৪৭৫ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে পরীক্ষায় নিশ্চিত হামে মৃত্যু হয়েছে ৭৭ শিশুর। এছাড়া হামের উপসর্গ নিয়ে প্রাণ হারিয়েছে আরও ৩৯৮ শিশু।
প্রতিবেদনে উল্লেখ করা হয়, এই তথ্য গত ১৮ মে সকাল ৮টা থেকে ১৯ মে সকাল ৮টা পর্যন্ত সময়ের হিসাব অনুযায়ী প্রস্তুত করা হয়েছে।
জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, হাম একটি অত্যন্ত সংক্রামক রোগ হওয়ায় শিশুদের সুরক্ষায় টিকাদান কার্যক্রম জোরদার করা জরুরি। পাশাপাশি আক্রান্ত শিশুদের দ্রুত চিকিৎসার আওতায় আনারও তাগিদ দিয়েছেন তারা।
এদিকে, সার্বিক পরিস্থিতি মোকাবিলায় স্বাস্থ্য বিভাগকে আরও কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন সচেতন মহল।
বাংলাদেশেরখবর/আরকে

