Logo

জাতীয়

বায়তুল মোকাররমে ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত, মুসল্লিদের ঢল

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৮ মে ২০২৬, ০৯:৩৯

বায়তুল মোকাররমে ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত, মুসল্লিদের ঢল

পবিত্র ঈদুল আজহার প্রথম জামাত রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে অনুষ্ঠিত হয়েছে।

‎বৃহস্পতিবার (২৮ মে) সকাল ৭টায় অনুষ্ঠিত এ জামাতে অসংখ্য মুসল্লি অংশ নেন। নামাজ শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
‎আজ ভোর থেকেই মুসল্লিরা জাতীয় মসজিদে আসতে শুরু করেন। জামাত শুরুর আগেই মসজিদের ভেতর ও আশপাশের এলাকা মুসল্লিদের উপস্থিতিতে পূর্ণ হয়ে যায়। নানা বয়সী ধর্মপ্রাণ মানুষ ঈদের নামাজ আদায়ে অংশ নেন। নামাজ শেষে একে অপরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন মুসল্লিরা।
‎প্রথম জামাতে ইমামতি করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম হাফেজ মাওলানা মুফতি মো. মিযানুর রহমান। মুকাব্বির হিসেবে দায়িত্ব পালন করেন মসজিদের মুয়াজ্জিন ক্বারি ইসহাক।
‎ঈদুল আজহা উপলক্ষ্যে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে পর্যায়ক্রমে মোট পাঁচটি জামাত অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। দ্বিতীয় জামাত সকাল ৮টায়, তৃতীয় জামাত সকাল ৯টায়, চতুর্থ জামাত সকাল ১০টায় এবং পঞ্চম ও শেষ জামাত সকাল ১০টা ৪৫ মিনিটে।
‎এরমধ্যে দ্বিতীয় জামাতে ইমাম হিসেবে ফাউন্ডেশনের জাকাত ফান্ড বিভাগের পরিচালক (রুটিন দায়িত্ব) মাওলানা ওয়ালীয়ূর রহমান খান। মুকাব্বিরের দায়িত্বে মসজিদের চিফ খাদেম মো. নাসির উল্লাহ।
‎তৃতীয় জামাতে ইমামতি করেন ফাউন্ডেশনের মুফতি মো. আব্দুল্লাহ। মুকাব্বির হিসেবে মো. রুহুল আমিন।
‎সকাল ১০টার চতুর্থ জামাতে ইমামতিতে ইফার দ্বিনি দাওয়াত ও সংস্কৃতি বিভাগের উপ-পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মাওলানা মোহাম্মদ নূর উদ্দীন। মুকাব্বিরের দায়িত্বে মো. আব্দুল হাদী।
‎পঞ্চম বা সর্বশেষ জামাত বেলা পৌনে ১১টায়। এতে ইমামতির দায়িত্বে ইমাম প্রশিক্ষণ একাডেমির ধর্মীয় প্রশিক্ষক জুবাইর আহাম্মদ আল-আযহারী। মুকাব্বির হিসেবে মো. আমির হোসেন।
‎আর কোনো জামাতে নির্ধারিত ইমাম অনুপস্থিত থাকলে বিকল্প ইমাম হিসেবে ফাউন্ডেশনের সহকারী লাইব্রেরিয়ান মো. শহিদুল ইসলাম দায়িত্ব পালন করবেন। এ ছাড়া বিকল্প মুকাব্বির হিসেবে দায়িত্বে মো. শামসুল হক।
‎বাংলাদেশের খবর/ এইচআর

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন