২০ জুন ২০২৬ রাজধানীর চট্টগ্রাম সমিতি ভবন মিলনায়তনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্র বিজ্ঞান বিভাগ এর সাবেক ছাত্রদের সংগঠন " ঢাকা ইউনিভার্সিটি পলিটিক্যাল সায়েন্স ডিপার্টমেন্ট এলামনাই এসোসিয়েশন (ডুপডা) এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন এ বি এম আমিন উল্লাহ নূরী। স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক কে এম মজিবুর রহমান। সাধারন সভা একপর্যায়ে রাস্ট্রবিজ্ঞানীদের মিলন মেলায় পরিনত হয়। উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে ২০২৬-২০২৭ দুই বছরের জন্য নতুন কমিটি ঘোষনা করা হয়।
নতুন কমিটিতে সভাপতি হিসাবে এ জেড এম আজিজুর রহমান এবং মোহা: মোস্তফা কামালকে সাধারণ সম্পাদক পদে সহ সভাপতি পদে রাষ্ট্র বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ড. নাসিমা খাতুন ( পদাধিকার বলে), যোবায়েদুর রহমান মিলন, এ কে এম নুরুল আলম নান্টু, মো: নাসির উদ্দিন মাহমুদ নান্টু, মো: রফিকুল ইসলাম, মোজাম্মেল হক ভুইঁয়া এবং জাহিদুর রহমান শাহিন এর নাম ঘোঘোষণা করা হয়।
মোট ৪৫ সদস্য বিশিষ্ট কার্যকরি কমিটি র নাম ঘোষণায় অর্থসম্পাদক হিসাবে এ্যাড মাহবুবুর রহমান এবং কে এম ওবায়েদুর রহমান, আবু জাফর মিয়া, মো: নুরুনবী সিদ্দিক সুইনকে যুগ্ন সাধারণ সম্পাদক পদে দায়িত্ব দেয়া হয়। সাংগঠনিক সম্পাদক হিসাবে মেসবাহ উদ্দিন আহমেদ বাদল এবং প্রচার সম্পাদক পদে ইবনুল সাঈদ রানা; অফিস সম্পাদক নাসির উদ্দিন আহমেদ; সাংস্কৃতিক সম্পাদক হিসাবে মো: রেজাউল করিম; শিক্ষা ও সমাজকল্যাণ সম্পাদক নাসরিন নাহার জেনেভা, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক এ এস এম মামুনুর রহমান খলিলি; আইন বিষয়ক সম্পাদক মো: মশিউর রহমান, তথ্য ও গবেষণা সম্পাদক মো: সোবহান খন্দকার, ক্রীড়া সম্পাদক নিবেদিতা দাস এবং মহিলা বিষয়ক সম্পাদক পদে ইশরাত পারভিন নিভা'র নাম ঘোষণা হয়।
এ ছাড়াও নির্বাহ সদস্য হিসাবে রয়েছেন খন্দকার রফিকুল হোসেন কাজল, আবল হোসেন,সালাহ উদ্দিন মাহমুদ, শিরীন হোসেন,মোসা: শাহিদা বেগম লিলি,এম শামসুল আলম মাদল, কাজল ইসলাম, নাসরিন পারভীন শিল্পী, মো: মাহবুবুর রহমান খান, রবিউল হক, আশরাফ আলী, মো: সায়েদুল হক, এসএম ফজলুর রহমান, আবুল হাসেম চুন্নু, মো: এনামুল হক এনাম, ড. ফরিদ উদ্দিন আহমেদ, মো: আনোয়ারুল আলম দুলাল, মো: মনিরুজ্জামান বাবুল, আফরোজা পারভীন সিলভিয়া, মোহাম্মদ নাসির উদ্দীন, মো: আবু জাফর উজ্জল, এবং মো: আরিফুজ্জামান মামুন।
এছাড়াও পদাধিকার বলে নির্বাহী সদস্য হিসাবে সদ্য বিদায়ী সভাপতি এবিএম আমিন উল্লাহ নূরী এবং সদ্য বিদায়ী সাধারণ সম্পাদক কেএম মজিবুর রহমান এর নাম ঘোষনা করা হয়।

