Logo

জাতীয়

তুরাগে ৭ নেতাকর্মীর মরদেহ ভাসার দাবি গুজব: পুলিশ

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৭ জুন ২০২৬, ২০:২২

তুরাগে ৭ নেতাকর্মীর মরদেহ ভাসার দাবি গুজব: পুলিশ

সংগৃহীত

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত ‘তুরাগ নদীতে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও ছাত্রলীগের সাত নেতা-কর্মীর মরদেহ ভাসছে’- এমন দাবিকে সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও গুজব বলে জানিয়েছে পুলিশ সদর দপ্তর।

শনিবার (২৭ জুন) পুলিশ সদর দপ্তরের এক বিবৃতিতে বলা হয়, এ ধরনের কোনো ঘটনার তথ্য বা অভিযোগ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে আসেনি। জনমনে বিভ্রান্তি সৃষ্টি এবং গুজব ছড়িয়ে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির উদ্দেশ্যে একটি মহল সামাজিক যোগাযোগমাধ্যমে এ ধরনের অপপ্রচার চালাচ্ছে বলে উল্লেখ করা হয়।

বিবৃতিতে আরও বলা হয়, মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভাবমূর্তি ও মনোবল ক্ষুণ্ন করার অপচেষ্টা চলছে। এ ধরনের গুজবে বিভ্রান্ত না হয়ে যাচাই-বাছাই করে তথ্য গ্রহণের জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছে পুলিশ।

পুলিশ সদর দপ্তর জানায়, সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ও অপপ্রচার ছড়ানোর সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্তে সংশ্লিষ্ট ইউনিটগুলো কাজ করছে। এ ধরনের কর্মকাণ্ডে কারও সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেলে প্রচলিত আইনে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

বাংলাদেশেরখবর/আরকে

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন