হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত হাজারের বেশি
স্বাস্থ্য ডেস্ক :
প্রকাশ: ১১ জুলাই ২০২৬, ১৯:৫৮
সংগৃহীত
সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছে এক হাজার ২৯ জন।
শনিবার (১১ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ১১ জুলাই সকাল ৮টা পর্যন্ত দেশে হাম ও হামের উপসর্গে মোট ৭৫০ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে পরীক্ষায় নিশ্চিত হওয়া হামে মারা গেছে ৯৩ জন এবং হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৬৫৭ শিশু।
এ সময় পরীক্ষায় নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে ১৩ হাজার ৩২৬ জন। এছাড়া হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছে ১ লাখ ৯ হাজার ৮৯৯ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা সবচেয়ে বেশি ঢাকা বিভাগে। এ বিভাগে হাম ও হামের উপসর্গে মারা গেছে ৩৪২ জন এবং আক্রান্ত হয়েছে ৫৮ হাজার ৫৫৯ জন।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, এসব পরিসংখ্যান গত ১৫ মার্চ সকাল ৮টা থেকে ১১ জুলাই সকাল ৮টা পর্যন্ত সময়ের ভিত্তিতে প্রস্তুত করা হয়েছে।
বাংলাদেশেরখবর/আরকে

