Logo

জাতীয়

হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ৯ শতাধিক

Icon

স্বাস্থ্য ডেস্ক :

প্রকাশ: ২৮ জুলাই ২০২৬, ১৯:২৩

হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ৯ শতাধিক

দেশে হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হামের উপসর্গ ও নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে ৯০৪ শিশু। এ নিয়ে গত সাড়ে চার মাসে হাম ও হামের উপসর্গে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮২৮ জনে।

মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত হামবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, সর্বশেষ ২৪ ঘণ্টায় মারা যাওয়া তিন শিশুর মধ্যে দুজন চট্টগ্রাম বিভাগের এবং একজন রাজশাহী বিভাগের বাসিন্দা।

একই সময়ে হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ৭৯৯ শিশু। এছাড়া পরীক্ষায় আরও ১০৫ শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে চিকিৎসা নিতে এসেছে মোট ১ লাখ ২৫ হাজার ৫৪৪ জন। তাদের মধ্যে ১৫ হাজার ৬৬০ জনের শরীরে পরে হাম শনাক্ত হয়েছে।

এ সময়ের মধ্যে মোট ১ লাখ ৮ হাজার ৪৪১ শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে ১ লাখ ৪ হাজার ২৩৫ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।

এ পর্যন্ত হামের উপসর্গে ৭৩৩ জন এবং নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে ৯৫ জন শিশুর মৃত্যু হয়েছে। ফলে হাম ও হামের উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৮২৮ জন।

বাংলাদেশেরখবর/আরকে

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন