Logo

জাতীয়

ক্র্যাব সদস্যদের অগ্নিনিরাপত্তার প্রশিক্ষণ দিলো ফায়ার সার্ভিস

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৩ আগস্ট ২০২৬, ১৭:৫৫

ক্র্যাব সদস্যদের অগ্নিনিরাপত্তার প্রশিক্ষণ দিলো ফায়ার সার্ভিস

ছবি: সংগৃহীত

ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্র্যাব)-এর সদস্যদের অগ্নিনিরাপত্তা বিষয়ক প্রশিক্ষণ দিয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর।

রোববার (২ আগস্ট) প্রশিক্ষণের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল।

রোববার ও সোমবার (৩ আগস্ট) ফায়ার সার্ভিসের সদর দপ্তরের সম্মেলন কক্ষে এই প্রশিক্ষণের আয়োজন করা হয়। ক্র্যাবের ৪৮ জন রিপোর্টার এ প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।

প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের অগ্নিনির্বাপণ, জরুরি উদ্ধার পদ্ধতি, প্রাথমিক চিকিৎসা, ভূমিকম্প ব্যবস্থাপনা ও সংবাদ সংগ্রহের সময় সাংবাদিকদের ব্যক্তিগত নিরাপত্তার বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ প্রদান করা হয়। 

উদ্বোধন অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফায়ার সার্ভিসের পরিচালক (প্রশিক্ষণ, পরিকল্পনা ও উন্নয়ন) লে. কর্নেল এম এ আজাদ আনোয়ার; ঢাকা বিভাগের উপ-পরিচালক মো. ছালেহ উদ্দিন, সহকারী পরিচালক (প্রশিক্ষণ) মো. মোস্তফা মোহসীন; ক্র্যাবের সাধারণ সম্পাদক এম এম বাদশা প্রমুখ। 

অধিদপ্তরের পরিচালক (প্রশিক্ষণ) লে. কর্নেল এম এ আজাদ আনোয়ার সোমবার সমাপনী অনুষ্ঠানে উপস্থিত থেকে সকলের হাতে সনদপত্র তুলে দেন। 

বাংলাদেশের খবর/আরইউ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন