Logo

জাতীয়

‎দুই দিনের সফরে ঢাকায় সৌদির উপপররাষ্ট্রমন্ত্রী ‎

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৪ আগস্ট ২০২৬, ১২:১২

‎দুই দিনের সফরে ঢাকায় সৌদির উপপররাষ্ট্রমন্ত্রী ‎

‎দুই দিনের সংক্ষিপ্ত সফরে ঢাকায় এসেছেন সৌদি আরবের উপপররাষ্ট্রমন্ত্রী প্রকৌশলী ওয়ালিদ আব্দুল করিম আল-খুরেইজি।

‎সোমবার (৩ আগস্ট) রাতে তিনি ঢাকায় আসেন বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

‎পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, দুই দিনের সফরে সৌদি আরবের উপমন্ত্রী প্রকৌশলী ওয়ালিদ আল-খুরেইজি আজ রাতে বাংলাদেশে এসে পৌঁছেছেন। তাকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির স্বাগত জানান। আজ মঙ্গলবার বিকেলে তার বাংলাদেশ ত্যাগ করার কথা রয়েছে।

‎ঢাকার একটি কূটনৈতিক সূত্র জানিয়েছে, ঢাকা সফরকালে সৌদি আরবের উপমন্ত্রীর প্রধানমন্ত্রী তারেক রহমান, পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করার কথা রয়েছে। এ ছাড়া পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গেও তার সাক্ষাৎ হতে পারে।


‎বাংলাদেশের খবর/এইচআর

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন