Logo

জাতীয়

পিএসসির চেয়ারম্যান মোবাশ্বের মোনেম পদত্যাগ করছেন

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৮ আগস্ট ২০২৬, ১৩:৪৬

পিএসসির চেয়ারম্যান মোবাশ্বের মোনেম পদত্যাগ করছেন

ছবি: সংগৃহীত

সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যানের পদ ছাড়ছেন  অধ্যাপক মোবাশ্বের মোনেম।

মঙ্গলবারই (১৮ আগস্ট) তিনি পদত্যাগপত্র পাঠাবেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। 

অধ্যাপক মোবাশ্বের মোনেম পদত্যাগের বিষয়টি না করেননি। তিনি বলেন, হলে জানবেন।

অন্তর্বর্তী সরকারের সময় ২০২৪ সালের অক্টোবরে অধ্যাপক মোবাশ্বের মোনেম এই পদে নিয়োগ পেয়েছিলেন।

২০২৪ সালে গণ–অভ্যুত্থানে অন্তর্বতী সরকার দায়িত্ব নেওয়ার পর তৎকালীন পিএসসির চেয়ারম্যান মো. সোহরাব হোসাইনসহ পিএসসির ১২ জন সদস্য পদত্যাগ করেন। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক মোবাশ্বের মোনেমকে পিএসসির চেয়ারম্যান হিসেবে নিয়োগ দিয়েছিল সরকার।

বাংলাদেশের খবর/আরইউ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন