Logo

জাতীয়

বান্দরবানের সিভিল সার্জনকে প্রত্যাহার করে ওএসডি

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২০ আগস্ট ২০২৬, ১৯:৫৬

বান্দরবানের সিভিল সার্জনকে প্রত্যাহার করে ওএসডি

ছবি: সংগৃহীত

বান্দরবানের সিভিল সার্জন ডা. শাহীন হোসাইন চৌধুরীকে বর্তমান পদ থেকে প্রত্যাহার করে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। তাকে স্বাস্থ্য অধিদপ্তরে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২০ আগস্ট) স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগ পার-২ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ নির্দেশ দেওয়া হয়। এতে ডা. শাহীন হোসাইন চৌধুরীকে আগামী ২৪ আগস্টের মধ্যে মহাখালীতে অবস্থিত স্বাস্থ্য অধিদপ্তরে যোগ দিতে বলা হয়েছে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে তিনি নতুন কর্মস্থলে যোগ না দিলে ২৫ আগস্ট থেকে তাকে বর্তমান কর্মস্থল থেকে তাৎক্ষণিকভাবে অবমুক্ত বা ‘স্ট্যান্ড রিলিজ’ হিসেবে গণ্য করা হবে।

তবে ডা. শাহীন হোসাইন চৌধুরীকে বান্দরবানের সিভিল সার্জনের পদ থেকে প্রত্যাহারের সুনির্দিষ্ট কোনো কারণ প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়নি।

জানা গেছে, এর আগে মঙ্গলবার বান্দরবান জেলা বিএনপির সদস্যসচিব জাবেদ রেজা স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। এর পরপরই সিভিল সার্জনকে প্রত্যাহারের প্রজ্ঞাপন জারি হওয়ায় বিষয়টি নিয়ে আলোচনা তৈরি হয়েছে।

বাংলাদেশের খবর/আরইউ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন