Logo

জাতীয়

‎মদিনায় হামলার তীব্র নিন্দা জানাল বাংলাদেশ ‎

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৬, ১১:০৪

অ
‎মদিনায় হামলার তীব্র নিন্দা জানাল বাংলাদেশ  ‎

সৌদি আরবের পবিত্র মদিনা নগরীর তাইবাহ বিদ্যুৎ কেন্দ্রে হুথিদের ড্রোন হামলার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ সরকার।

রোববার (৪ অক্টোবর) সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ নিন্দা জানানো হয়েছে।

‎মন্ত্রণালয় জানায়, পবিত্র মসজিদ নববীতে সেবা প্রদানকারী গুরুত্বপূর্ণ বেসামরিক অবকাঠামোকে লক্ষ্য করে এই ধরনের ইচ্ছাকৃত হামলা ইসলামের অন্যতম পবিত্রতম স্থানের পবিত্রতার ওপর এক অনাকাঙ্ক্ষিত আঘাত।

সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষায় সৌদি আরব সরকারের প্রতি পূর্ণ সংহতি প্রকাশ করছে বাংলাদেশ।

‎একইসঙ্গে আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতাকে বিঘ্নিত করে—এমন যেকোনো ধরনের আগ্রাসী কর্মকাণ্ডকে দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করছে বাংলাদেশ সরকার, জানায় মন্ত্রণালয়।

‎

‎বাংলাদেশের খবর/এইচআর

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন