Logo

জাতীয়

দক্ষিণ কেরাণীগঞ্জে পরিবেশ দূষণ

১০ কারখানার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৩ নভেম্বর ২০২৬, ২৩:২১

অ
১০ কারখানার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

ছবি: সংগৃহীত

পরিবেশ দূষণের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে পরিবেশ অধিদপ্তর। এর অংশ হিসেবে ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জে মোবাইল কোর্টের অভিযানে পরিবেশ দূষণকারী ১০টি কারখানার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে।

সোমবার (২ নভেম্বর) হাজী আব্দুল বারেক রোডের আগানগর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে বন্ধ করে দেওয়া কারখানাগুলো হলো— সঞ্জু ডাইং ও ওয়াশিং, সালমুন ওয়াশিং, সায়মা ওয়াশিং, রব ওয়াশিং, ইউনিক ওয়াশিং, নুর ডাইং-১, নুর ডাইং-২, নুর ডাইং-৩, বিসমিল্লাহ ওয়াশ এবং রীমা ওয়াশিং।

পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া আক্তার মোবাইল কোর্ট পরিচালনা করেন। এ সময় অধিদপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইংয়ের পরিচালক মো. মাহবুব জামিল উপস্থিত থেকে অভিযানের সার্বিক দিকনির্দেশনা দেন।

এ ছাড়া অভিযানে পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক সৈয়দ আহম্মদ কবির ও ঢাকা জেলা কার্যালয়ের উপপরিচালক মো. ইলিয়াস মাহমুদ উপস্থিত ছিলেন।

অভিযান পরিচালনায় বাংলাদেশ নৌবাহিনী, নৌ-পুলিশ, কোস্টগার্ড এবং কেরাণীগঞ্জ থানা পুলিশ প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করে।

পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য দূষণমুক্ত ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে পরিবেশ দূষণকারী শিল্পপ্রতিষ্ঠানের বিরুদ্ধে মোবাইল কোর্ট ও আইন প্রয়োগমূলক অভিযান অব্যাহত থাকবে।

বাংলাদেশের খবর/আরইউ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন