Logo

রাজনীতি

জুলাই-আগস্টের হত্যাযজ্ঞ মামলায় সাবেক এমপি বদির জামিন

Icon

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৪:১৪

জুলাই-আগস্টের হত্যাযজ্ঞ মামলায় সাবেক এমপি বদির জামিন

জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে সংঘটিত হত্যাযজ্ঞের একটি মামলায় কক্সবাজারের উখিয়া-টেকনাফ আসনের সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদিকে জামিন দিয়েছেন হাইকোর্ট।

জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে সংঘটিত হত্যাযজ্ঞের একটি মামলায় কক্সবাজারের উখিয়া-টেকনাফ আসনের সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদিকে জামিন দিয়েছেন হাইকোর্ট।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে বিচারপতি মোহাম্মদ কামরুল হোসেন মোল্লা ও বিচারপতি ফয়সাল হাসান আরিফের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

এর আগে ২০২৪ সালের ২০ আগস্ট চট্টগ্রামের পাঁচলাইশ এলাকা থেকে হত্যাচেষ্টা মামলায় আবদুর রহমান বদিকে গ্রেপ্তার করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। গ্রেপ্তারের পর তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

আবদুর রহমান বদি কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে নবম ও দশম জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।

ইমতিয়াজ মাহমুদ ইমন/এমবি

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

হাইকোর্ট আওয়ামী লীগ গণঅভ্যুত্থান

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর