হাসপাতালে মির্জা আব্বাসকে দেখতে গেলেন জামায়াত আমির
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ১২ মার্চ ২০২৬, ২৩:৪১
ছবি: সংগৃহীত
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান চিকিৎসাধীন মির্জা আব্বাসের সঙ্গে সাক্ষাৎ করেছেন।
বৃহস্পতিবার (১২ মার্চ) রাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে তিনি জামায়াতের একটি প্রতিনিধিদলসহ এ সাক্ষাতে অংশ নেন।
হাসপাতালে গিয়ে ডা. শফিকুর রহমান মির্জা আব্বাসের স্ত্রীর সঙ্গে কথা বলেন এবং তাঁর শারীরিক অবস্থা ও চলমান চিকিৎসার খোঁজখবর নেন। এ সময় তিনি মহান আল্লাহর দরবারে মির্জা আব্বাসের দ্রুত সুস্থতা ও আশু আরোগ্য কামনা করেন।
এ সময় ডা. শফিকুর রহমানের সঙ্গে উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী উত্তর জামায়াতের মেডিকেল থানার সভাপতি ডা. এস এম খালিদুজ্জামান।
এএস/

