ছবি: সংগৃহীত
জিয়া মঞ্চের কেন্দ্রীয় কমিটিতে নতুন পদে দায়িত্ব পেয়েছেন মো. রফিকুল ইসলাম। তাকে কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক (রাজশাহী বিভাগ) হিসেবে নিয়োগ প্রদান করা হয়েছে।
গত রোববার রাজধানীর নয়াপল্টন এর জিয়া মঞ্চের কেন্দ্রীয় কার্যালয়ে জিয়া মঞ্চের সহ-সভাপতি মো. আব্দুল হালিম মিয়া এবং সাধারণ সম্পাদক মো. ফয়েজ উল্যাহ ইকবালের উপস্থিতিতে রফিকুল ইসলামকে এই দায়িত্ব অর্পণ করা হয়।
জিয়া মঞ্চের কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক (চলতি দায়িত্ব দপ্তর) ইঞ্জিনিয়ার মোঃ জামাল হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, রফিকুল ইসলামের দক্ষতা, সততা ও সাংগঠনিক মেধার উপর আস্থা রেখেই তাকে এ গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে।
সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম এবং সাধারণ সম্পাদক মো. ফয়েজ উল্যাহ ইকবাল আশা প্রকাশ করেন, নতুন দায়িত্বে তিনি সংগঠনকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।
এ ছাড়া, নবনিযুক্ত নেতার সার্বিক সফলতা কামনা করেছেন সংগঠনটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম।
বাংলাদেশের খবর/আরইউ

