Logo

রাজনীতি

সাতক্ষীরার সাবেক এমপি নজরুল ইসলাম ঢাকায় গ্রেফতার

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৭ জুলাই ২০২৬, ১৫:৫২

সাতক্ষীরার সাবেক এমপি নজরুল ইসলাম ঢাকায় গ্রেফতার

সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) ও সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলামকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

সোমবার (২৭ জুলাই) দুপুর ১২ টার দিকে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ডিবি) মো. শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, দুপুরে বসুন্ধরা আবাসিক এলাকার নিজ বাসা থেকে নজরুল ইসলামকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

নজরুল ইসলাম সাতক্ষীরা-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। তিনি দীর্ঘদিন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন।


বাংলাদেশের খবর/এইচআর

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন