Logo

রাজনীতি

কক্সবাজারে জুলাই শহীদ তানভীরের কবর জিয়ারত করলেন ছাত্রনেতা আরিফ

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৯ জুলাই ২০২৬, ১৫:৪৯

কক্সবাজারে জুলাই শহীদ তানভীরের কবর জিয়ারত করলেন ছাত্রনেতা আরিফ

ছবি: সংগৃহীত

কক্সবাজারে জুলাই শহীদ তানভীর সিদ্দিকীর কবর জিয়ারত করেছেন ছাত্রদলের সহ-সভাপতি আরিফুল ইসলাম আরিফ।

মঙ্গলবার (২৮ জুলাই) ছাত্রদলের স্থানীয় ও কেন্দ্রীয় নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে তিনি কবর জিয়ারত করেন। জুলাই শহীদ তানভীর সিদ্দিকীর বাবাও এ সময় উপস্থিত ছিলেন। 

এর আগে আরিফুল ইসলাম আরিফ তানভীর সিদ্দিকীর বাসায় যান। তিনি তার পরিবারের খোঁজ-খবর নেন।

আরিফুল ইসলাম আরিফ কবর জিয়ারত শেষে বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান তানভীরের পরিবারকে উপহার দিয়েছেন। আমরা তা পৌঁছে দিয়েছি। আমরা সব সময় শহীদদের এভাবে স্মরণ করব। 

বাংলাদেশের খবর/আরইউ  


Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন