১১ দলীয় জোটের রাষ্ট্রপতি প্রার্থীর মনোনয়নপত্র দাখিল
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৩ আগস্ট ২০২৬, ১১:৪২
রাষ্ট্রপতি নির্বাচনে নিজেদের প্রার্থীর মনোনয়নপত্র দাখিল করেছে ১১ দলীয় ঐক্য জোট।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকালে নির্বাচন কমিশন কার্যালয়ে জোটের প্রার্থীর পক্ষে মনোনয়নপত্র দাখিল করেন তারা।
আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলীয় ঐক্যের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী ড. কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম।
১১ দলীয় ঐক্যের সমন্বয়ক ও জামায়াতে ইসলামীর নেতা ড. হামিদুর রহমান আযাদের নেতৃত্বে প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন, মোহাম্মদ কামাল হোসেন, আব্দুল বাতেন, নাসীরুদ্দীন পাটওয়ারী, ইঞ্জি. রাশেদ প্রধান এবং মোস্তফিজুর রহমান ইরানসহ জোটের শরিক দলগুলোর শীর্ষ নেতারা।
পূর্বঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী, আসন্ন বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলীয় ঐক্যের পক্ষ থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী ড. কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম।
বাংলাদেশের খবর/এইচআর

