মুক্তিযোদ্ধা দলের সহ-সভাপতি পদে পদোন্নতি পেলেন হানিফ মিয়া
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২০ আগস্ট ২০২৬, ১৯:৫১
ছবি: সংগৃহীত
মাতৃভমি গ্রুপের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. হানিফ মিয়া বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি পদে পদোন্নতি পেয়েছেন।
গত ১৬ জুন মুক্তিযোদ্ধা দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভায় সর্বসম্মত সিদ্ধান্তক্রমে তাকে কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক পদ হতে সহ-সভাপতি পদে পদোন্নিত দেওয়া হয়।
মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাত স্বাক্ষরিত এ সংক্রান্ত চিঠি গত ৩০ জুলাই হানিফ মিয়াকে হস্তান্তর করা হয়। চিঠিতে সভাপতি আশা প্রকাশ করে লেখেন, আপনার এই পদোন্নতি আগামী দিনে বিএনপি ও জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের কর্মকাণ্ডকে গতিশীল করবে বলে আমরা বিশ্বাস করি। আমরা আপনার সর্বাত্মক সাফল্য কামনা করছি।
হানিফ মিয়া’র এ পদোন্নতিতে ১৮ আগস্ট মাতৃভমি কার্যালয়ে আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানে গ্রুপটির পক্ষ থেকে তাকে সংবর্ধনা দেওয়া হয়। মাতৃভমি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার মো. মাইনউদ্দিন মিয়া তার হাতে ফুলের তোড়া তুলে দেন।
এ সময় আবেগাপ্লুত বীর মুক্তিযোদ্ধা মো. হানিফ মিয়া বলেন, আমাকে পদোন্নতি দেওয়ায় প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এবং মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাতের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। তরুণ বয়সে দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের জন্য মুক্তিযুদ্ধ করেছিলাম। এখন শেষ বয়সে প্রধানমন্ত্রী তারেক রহমানের দিক নির্দেশনায় দেশ গড়ায় ভূমিকা রাখতে চাই। একইসঙ্গে মাতৃভুমি গ্রুপের মাধ্যমে দেশের অর্থনৈতিক উন্নতি, দেশের অবকাঠামো পরিবর্তন ও বেকার সমস্যা সমাধানে অগ্রণী ভুমিকা রাখতে চাই।
সংবর্ধনা অনুষ্ঠানে অন্যদের মধ্যে মাতৃভুমি গ্রুপের পরিচালক (অর্থ) মো. ফিরোজ আলম, পরিচালক (ক্রয়) মো. মহিউদ্দিন মিয়া, পারিচালক (মার্কেটিং) মো. জহিরুল ইসলাম, কনসালটেন্ট হাসান আব্দুল্লাহ, এক্সিকিউটিভ ডিরেক্টর তরিকুল ইসলামসহ গ্রুপের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশের খবর/আরইউ

