নিজের দক্ষতাকে সাদাকায়ে জারিয়ায় রূপান্তরিত করার এক সুবর্ণ সুযোগ দিয়েছে আস-সুন্নাহ ফাউন্ডেশন। দেশের মানুষের কাছে এ সুযোগ গ্রহণের আহ্বান জানিয়েছেন ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ।
শনিবার (৮ আগস্ট) আহমাদুল্লাহ তার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ আহ্বান জানান।
ফেসবুক পোস্টে তিনি বলেন, রাতে ঘুমানোর আগে কি আপনার মনে হয়—‘আজও উম্মাহর জন্য কিছু করলাম না?’ চারপাশের অবক্ষয় দেখে কি বুকের ভেতর চাপা কষ্ট অনুভব করেন? কিন্তু কীভাবে কোথা থেকে শুরু করবেন বুঝে উঠতে পারেন না?
তিনি আরও লেখেন, শুধু একটি সঠিক প্ল্যাটফর্মের অভাবে অসংখ্য মানুষের নিয়ত, আবেগ, দক্ষতা ও ভালো কাজের স্বপ্ন হতাশায় রূপান্তরিত হচ্ছে। এবার আস-সুন্নাহ ফাউন্ডেশন দিচ্ছে আপনার দক্ষতাকে সাদাকায়ে জারিয়ায় রূপান্তরিত করার এক সুবর্ণ সুযোগ।
. বক্তৃতা ও উপস্থাপনা
. কাউন্সেলিং ও মেন্টরিং
. লেখালেখি ও কনটেন্ট রাইটিং
. ব্যবস্থাপনা ও ইভেন্ট পরিচালনা
. তথ্যপ্রযুক্তি
অথবা এমন যেকোনো দক্ষতা, যা দ্বীনের কাজে লাগানো যায়, যদি আপনার ভেতর থাকে, তাহলে আমরা আপনাকেই খুঁজছি। এটি কোনো চাকরি নয়, এটি আপনার বহুদিনের লালিত নিয়তকে বাস্তবে রূপ দেওয়ার একটি মাধ্যম।
ফরমে আপনার তথ্য ও দক্ষতা জানান (ফরমে আরও বিস্তারিত দক্ষতার তালিকা পাবেন)। ইনশাআল্লাহ, আমরা আপনার সাথে যোগাযোগ করব।
আবেদনের জন্য নিচের লিংকে ক্লিক করুন:
বাংলাদেশের খবর/এইচআর

