Logo

খেলা

ক্রীড়া কার্ডের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

Icon

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ৩০ মার্চ ২০২৬, ১৫:১৮

ক্রীড়া কার্ডের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

খেলাধুলাকে কেবল শখ বা বিনোদন নয়, বরং একটি মর্যাদাপূর্ণ ‘পেশা’ হিসেবে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে জাতীয় ক্রীড়াবিদদের বেতন কাঠামোর আওতায় এনেছে সরকার।

সোমবার (৩০ মার্চ) সকালে রাজধানীর তেজগাঁওয়ে নিজ কার্যালয়ে ক্রীড়া ভাতা প্রদান কার্যক্রমের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

প্রথম পর্যায়ে ১২৯ জন ক্রীড়াবিদকে ক্রীড়া কার্ড দেওয়া হয়েছে। আন্তর্জাতিক পর্যায়ে সাফল্য অর্জনকারী এই ১২৯ জনকে মোট ২ কোটি ৪৪ লাখ টাকার বিশেষ সম্মাননা ও আর্থিক পুরস্কার দেওয়া হয়। সরকারের লক্ষ্য পর্যায়ক্রমে ৫০০ জন ক্রীড়াবিদকে এই বেতন কাঠামোর আওতায় আনা।

আন্তর্জাতিক অঙ্গনে গৌরব বয়ে আনা স্বর্ণ, রৌপ্য ও তাম্র পদকজয়ী মোট ১২৯ জন ক্রীড়াবিদকে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আর্থিক পুরস্কারের চেক দেওয়া হয়। এর মধ্যে একক পর্যায়ে স্বর্ণজয়ীদের ৩ লাখ টাকা, রৌপ্য পদক বিজয়ীদের দুই লাখ এবং ব্রোঞ্চ জয়ীদের এক লাখ টাকা পুরস্কার দেওয়া হয়।

এ ছাড়া দলগতভাবে বিজয়ীদের যথাক্রমে ২ লাখ, দেড় লাখ ও এক লাখ টাকা করে আর্থিক পুরস্কার দেওয়া হয়। ক্রীড়াভাতার অংশ হিসেবে প্রত্যেককে মাসে এক লাখ টাকা করে দেওয়া হবে। বিশেষ চাহিদাসম্পন্ন ক্রীড়াবিদদেরও এই সম্মাননার আওতায় এনে সরকার অন্তর্ভুক্তিমূলক ক্রীড়া সংস্কৃতির নজির স্থাপন করেছে।

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন