Logo

খেলা

ফিরে দেখা

ফিফা বিশ্বকাপে ৫০ সেকেন্ডের সেই রোমানীয় রেকর্ড

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২২ এপ্রিল ২০২৬, ২০:৫১

ফিফা বিশ্বকাপে ৫০ সেকেন্ডের সেই রোমানীয় রেকর্ড

ফুটবল বিশ্বকাপের ইতিহাসে অভিষেক ম্যাচেই দ্রুততম গোলের রেকর্ডটি আজও নিজের দখলে রেখেছে রোমানিয়া। ১৯৩০ সালে উরুগুয়েতে অনুষ্ঠিত বিশ্বকাপের প্রথম আসরে পেরুর বিপক্ষে মাঠে নেমেছিল দলটি। সেই ম্যাচে রোমানিয়ার অ্যাডালবার্ট ডেসু জাল খুঁজে নিতে সময় নিয়েছিলেন মাত্র ৫০ সেকেন্ড। বিশ্বকাপের ৯৬ বছরের ইতিহাসে কোনো দলের অভিষেক ম্যাচে এর চেয়ে দ্রুততম গোল আর দেখা যায়নি।

বিশ্বকাপ অভিষেকে দ্রুততম গোলের তালিকায় রোমানিয়ার পরেই রয়েছে তুরস্ক (১৯৫৪ সালে সুয়াত মামাত, ২ মিনিট), পর্তুগাল (১৯৬৬ সালে হোসে অগাস্টো, ২ মিনিট) এবং চিলি (১৯৩০ সালে কার্লোস ভিদাল, ৩ মিনিট)। ১৯৩০ সালের সেই বিশ্বকাপে রোমানিয়ার অংশগ্রহণ ছিল অনেকটা অলৌকিক ঘটনার মতো। টুর্নামেন্ট শুরুর মাত্র ৩৫ দিন আগে দেশটির সিংহাসনে আরোহণ করেন রাজা দ্বিতীয় ক্যারল। তিনি ফুটবলকে এতটাই ভালোবাসতেন যে, সিংহাসনে বসেই তার প্রধান অগ্রাধিকার হয়ে দাঁড়ায় বিশ্বকাপে রোমানিয়ার নাম নথিভুক্ত করা। প্রতিকূলতা সত্ত্বেও তিনি সফল হন।

সে সময় বিমান চলাচলের বর্তমানের মতো সুবিধা ছিল না। ফলে রোমানিয়া দল দীর্ঘ ১৬ দিনের সমুদ্রযাত্রা শেষে উরুগুয়ের মন্টেভিডিও বন্দরে পৌঁছায়। দীর্ঘ ক্লান্তিকর সেই ভ্রমণের রেশ কাটিয়ে মাঠে নামার কয়েক মিনিটের মধ্যেই ডেসুর সেই ঐতিহাসিক গোল। ম্যাচটিতে রোমানিয়া ৩-১ ব্যবধানে পেরুকে পরাজিত করেছিল। ডেসুর সেই গোলটি আজও বিশ্বকাপ ইতিহাসের সব আসর মিলিয়ে যৌথভাবে নবম দ্রুততম গোল হিসেবে স্বীকৃত।

বাংলাদেশের খবর/এম.আর

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

ফুটবল বিশ্বকাপ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন