Logo

খেলা

নিউজিল্যান্ডকে ২৬৬ রানের লক্ষ্য দিল বাংলাদেশ

Icon

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৬, ১৫:২৯

নিউজিল্যান্ডকে ২৬৬ রানের লক্ষ্য দিল বাংলাদেশ

সিরিজ জয়ের ম্যাচে নাজমুল হোসেন শান্তর সেঞ্চুরিতে ৮ উইকেটে ২৬৫ রানের পুঁজি পেয়েছে বাংলাদেশ। অর্থাৎ জিততে হলে নিউজিল্যান্ডকে করতে হবে ২৬৬।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) টস হারের হ্যাটট্রিক করেছেন বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের সবগুলো ম্যাচেই টস হারলো বাংলাদেশ।

আজ চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান সিরিজ নির্ধারণী ম্যাচে টস হেরে আগে ব্যাটিং করছে টাইগাররা।

শুরুতেই চাপে পড়েছে বাংলাদেশ। দুই ওপেনারই ফিরে গেছেন আগেভাগে। ওররকির টানা দুই ওভারে সাইফ হাসান আর তানজিদ হাসান তামিম সাজঘরে ফিরেছেন। সাইফ (০) খোঁচা মেরে উইকেটরক্ষককে ক্যাচ দিয়েছেন। ওররকির পরের ওভারে ইনসাইডেজ হয়ে বোল্ড হন তামিম (০)।

সেট হয়েও ইনিংস বড় করতে পারেননি সৌম্য সরকার। ওররকির তৃতীয় শিকার হয়ে ফেরেন ১৮ রান করে। ৩২ রানে ৩ উইকেট হারায় বাংলাদেশ।

সেই চাপ থেকে দলকে টেনে তুলেছেন নাজমুল হোসেন শান্ত আর লিটন দাস। চতুর্থ উইকেটে ১৭৮ বলে ১৬০ রানের জুটি গড়েন তারা।

লিটন দাস ভালো খেলছিলেন। কিন্তু জেডন লেনেক্সের ঘূর্ণি বুঝতে পারেননি। স্টাম্প ছেড়ে খেলতে গিয়ে বোল্ড হয়ে যান। ৯১ বলে ৭৬ রানের ইনিংসে ৩টি চার আর একটি ছক্কা হাঁকান লিটন।

এরপর শান্ত তুলে নেন ক্যারিয়ারের চতুর্থ সেঞ্চুরি। ১১৯ বলে ৯ চার আর ২ ছক্কায় ১০৫ রানের ইনিংস খেলে সাজঘরে ফেরেন শান্ত।

সংক্ষিপ্ত স্কোর

বাংলাদেশ: ৫০ ওভারে ২৬৫/৮ (সাইফ ০, তানজিদ ১, সৌম‍্য ১৮, শান্ত ১০৫, লিটন ৭৬, হৃদয় ৩৩*, মিরাজ ২২, শরিফুল ১, তানভির ০, মুস্তাফিজ ৩*; ও’রোক ৭-১-৩২-৩, স্মিথ ৯-০-৫০-০, লিস্টার ১০-০-৬২-২, আব্বাস ৫-০-১৬-০, ক্লার্কসন ৩-০-১৯-০, লেনক্স ১০-০-৫০-২, ফক্সক্রফট ৬-০-৩৫-১)

বাংলাদেশ একাদশ

তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, লিটন দাস (উইকেটরক্ষক), তাওহিদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তানভীর ইসলাম, মুস্তাফিজুর রহমান, নাহিদ রানা, শরিফুল ইসলাম।


বাংলাদেশের খবর/এইচআর

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন