Logo

খেলা

টিকিটের আকাশছোঁয়া দামে দর্শকশূন্য স্টেডিয়াম

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১২ জুন ২০২৬, ১৫:৫১

টিকিটের আকাশছোঁয়া দামে দর্শকশূন্য স্টেডিয়াম

মেক্সিকোর গুয়াদালাহারার আক্রন স্টেডিয়ামে দক্ষিণ কোরিয়া চেক প্রজাতন্ত্রকে ২-১ গোলে হারিয়েছে। তবে ম্যাচের ফলাফলের চেয়ে বেশি আলোচনায় এসেছে স্টেডিয়ামের হাজারো খালি আসন। 

বিশ্বকাপের ১৬টি ভেন্যুর মধ্যে আক্রন স্টেডিয়াম দ্বিতীয় ক্ষুদ্রতম হলেও সেখানে বিপুল সংখ্যক আসন খালি ছিল।

স্টেডিয়ামের নিচের স্তরের টিকিটের দাম ছিল ৫০০ ডলার। সাইডলাইনের উপরের সারির টিকিটের দাম ছিল ৪০০ ডলার। আর হসপিটালিটি সিটের দাম ৫,০০০ ডলারেরও বেশি ছিল।

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বলেছিলেন, ‘আজ পর্যন্ত ৬০ লাখেরও বেশি টিকিট বিক্রি হয়েছে। চাহিদা ছিল অভূতপূর্ব।’ তবে মাঠের চিত্র ছিল সম্পূর্ণ আলাদা।

ফিফার আনুষ্ঠানিক তথ্য অনুযায়ী, ম্যাচে উপস্থিত দর্শক সংখ্যা ৪৪ হাজার ৯৮৫ জন। স্টেডিয়ামের মোট ধারণক্ষমতা ৪৫ হাজার ৬৬৪ জন। তবে এই হিসাব টিকিট বিক্রির নাকি মাঠে প্রবেশ করা দর্শকের, তা পরিষ্কার করেনি ফিফা।

চেকিয়া মার্চে দেরিতে বিশ্বকাপের টিকিট পায়। তারা গ্রুপ পর্বে সবচেয়ে বেশি মাইল পাড়ি দেওয়া দলগুলোর একটি। ফলে চেক সমর্থকদের সংখ্যা ছিল খুবই কম।

গ্যালারি ফাঁকা থাকলেও ম্যাচে রোমাঞ্চের কোনো ঘাটতি ছিল না। প্রথমার্ধে কোনো গোল না হলেও দ্বিতীয়ার্ধে আসে তিনটি গোল। শুরুতে পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত দারুণ জয় তুলে নেয় দক্ষিণ কোরিয়া।


বাংলাদেশের খবর/এইচআর

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন