ছবি: সংগৃহীত
ফিফা বিশ্বকাপের ৪৮ দলের গ্রুপ পর্বের লড়াই শেষ। নিতুন ফরম্যাটের এ বিশ্বকাপে নকআউট পর্ব শুরু হবে রাউন্ড অব ৩২-এর লড়াই দিয়ে।
রোববার (২৮ জুন) রাতেই সহ-স্বাগতিক কানাডার বিপক্ষে দক্ষিণ আফ্রিকার ম্যাচ দিয়ে মাঠে গড়াবে শেষ ৩২-এর লড়াইয়ের।
নতুন ফরম্যাট অনুযায়ী ১২টি গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্স আপের পাশাপাশি সেরা আট তৃতীয় দল নিয়ে হবে শেষ ৩২-এর লড়াই। সিঙ্গেল লেগের এই পর্বে জয় পাওয়া ১৬ দল খেলবে রাউন্ড অব সিক্সটিনে, আর পরাজিতরা নেবে বিদায়।
শেষ ৩২-এর লাইনআপ এরই মধ্যে ঠিক হয়ে গেছে।
নিচে শেষ ৩২-এর লাইনআপ দেয়া হলো–
১. কানাডা বনাম দক্ষিণ আফ্রিকা; ২.ব্রাজিল বনাম জাপান; ৩. জার্মানি বনাম প্যারাগুয়ে; ৪. নেদারল্যান্ডস বনাম মরক্কো; ৫. আইভরি কোস্ট বনাম নরওয়ে; ৬. ফ্রান্স বনাম সুইডেন; ৭. মেক্সিকো বনাম ইকুয়েডর; ৮. ইংল্যান্ড বনাম ডিআর কঙ্গো; ৯.বেলজিয়াম বনাম সেনেগাল; ১০. যুক্তরাষ্ট্র বনাম বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনা; ১১. স্পেন বনাম অস্ট্রিয়া; ১২. পর্তুগাল বনাম ক্রোয়েশিয়া; ১৩. সুইজারল্যান্ড বনাম আলজেরিয়া; ১৪. অস্ট্রেলিয়া বনাম মিশর; ১৫. আর্জেন্টিনা বনাম কেপ ভার্দে এবং ১৬. কলম্বিয়া বনাম ঘানা।
বাংলাদেশের খবর/আরইউ

