Logo

খেলা

ফ্রান্সের নতুন কোচ জিনেদিন জিদান

Icon

ক্রীড়া ডেস্ক

প্রকাশ: ২৮ জুলাই ২০২৬, ১৫:৪৮

ফ্রান্সের নতুন কোচ জিনেদিন জিদান

ছবি: সংগৃহীত

ফ্রান্সের নতুন কোচের দায়িত্ব পাচ্ছেন জিনেদিন জিদান। আনুষ্ঠানিক বিবৃতিতে তা নিশ্চিত করেছে ফ্রান্স ফুটবল ফেডারেশন। দলটির সঙ্গে জিদানের চুক্তি ২০৩০ সাল পর্যন্ত।

বিশ্বকাপ শেষে দিদিয়ের দেশমের বিদায়ের আগেই ফ্রান্সের সংবাদমাধ্যম জানিয়েছিল, পরবর্তী কোচ হচ্ছেন জিদান। সেই আনুষ্ঠানিক ঘোষণা এল মঙ্গলবার (২৮ জুলাই)।

১৯৯৮ সালে ফ্রান্সের হয়ে খেলোয়াড় হিসেবে বিশ্বকাপ জিতেছিলেন জিদান। এরপর রিয়াল মাদ্রিদের দায়িত্বে টানা তিনটি চ্যাম্পিয়নস লিগ জিতেছেন। ২০২১ সালে দ্বিতীয় মেয়াদে রিয়ালের দায়িত্ব ছাড়ার পর ডাগআউটের বাইরে ছিলেন। 

দায়িত্ব নেওয়ার পর ৫৪ বছর বয়সী জিদান বলেন, আমি অনেকবারই বলেছি, ফ্রান্স জাতীয় দলের চেয়ে বড় আর কিছু নেই। তাই জাতীয় দলের দায়িত্ব নেওয়াটা আনন্দের পাশাপাশি অনেক বড় একটা গর্বের ব্যাপার। একই সঙ্গে এটা অনেক বড় দায়িত্ব। আমি ফ্রান্সের ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট, নির্বাহী কমিটি ও ফ্রান্স ফুটবল ফেডারেশনকে ধন্যবাদ দিতে চাই। এটা বলার অপেক্ষা রাখে না, জাতীয় দলের হয়ে আমার অনেক উচ্চাকাঙ্খা আছে।

জিদান জানান, রিয়ালের দায়িত্ব ছাড়ার পর কোচ হিসেবে আরও বেশ কিছু প্রস্তাব পাওয়ার পরও সেগুলো ফিরিয়ে দিয়েছেন।

২৫ সেপ্টেম্বর নেশন্স লিগে তুরস্কের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হতে পারে জিদানের ফ্রান্স অধ্যায়। ২০২৬ বিশ্বকাপে ফ্রান্স স্পেনের কাছে হেরে বিদায় নিয়েছে সেমিফাইনাল থেকে।

বাংলাদেশের খবর/আরইউ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন