Logo

খেলা

মেসির অবসর ঠেকাতে

এক হওয়ার আহ্বান ডি মারিয়ার

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ৩১ জুলাই ২০২৬, ২১:০০

এক হওয়ার আহ্বান ডি মারিয়ার

বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে আর্জেন্টিনার পরাজয়ের পর পুরো ফুটবল বিশ্বজুড়ে যখন অধিনায়ক লিওনেল মেসির ভবিষ্যৎ নিয়ে জল্পনা-কল্পনা তুঙ্গে, ঠিক তখনই সাবেক সতীর্থ আনহেল ডি মারিয়া উদাত্ত আহ্বান জানিয়েছেন মেসিকে আন্তর্জাতিক ফুটবল চালিয়ে যাওয়ার জন্য।

ডি মারিয়ার মতে, বিশ্বকাপের ফাইনালে হারের বিষাদ যেন কোনোভাবেই প্রথাবিরোধী ও কিংবদন্তি এই ফরোয়ার্ডের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানার কারণ না হয়। ৩৯ বছর বয়সে এসেও আর্জেন্টিনাকে আরও একটি বিশ্বকাপ ফাইনালে নেতৃত্ব দিয়ে নতুন এক রেকর্ড গড়েছেন মেসি। ইতালির কিংবদন্তি গোলরক্ষক দিনো জফের পর তিনি এখন বিশ্বকাপ ফাইনালে অংশ নেওয়া দ্বিতীয় প্রবীণতম খেলোয়াড়। টুর্নামেন্টজুড়ে তার চোখধাঁধানো পারফরম্যান্স প্রমাণ করেছে, বয়স কেবলই একটি সংখ্যা।

মেসির অবসর নিয়ে দীর্ঘদিনের সতীর্থ ও ২০২২ বিশ্বকাপ ফাইনালের অন্যতম নায়ক ডি মারিয়া বলেন, লিও যতদিন চাইবে, ততদিন তার খেলা চালিয়ে যাওয়া উচিত। আমি বিশ্বাস করি, সে আরও বহু বছর খেলা চালিয়ে যেতে পারবে। ৩৯ বছর বয়সেও সে প্রমাণ করেছে যে সে এখনও বিশ্বের সেরা এবং ইতিহাসের অন্যতম সেরা হয়ে থাকার সব সামর্থ্য তার আছে।

ড্রেসিংরুমের আবহ এবং মেসির সিদ্ধান্ত নিয়ে আর্জেন্টিনা শিবিরে অবশ্য কিছুটা ভিন্নমত দেখা গেছে। মিডফিল্ডার লিয়ান্দ্রো পারেদেস ইঙ্গিত দিয়েছিলেন যে, ফাইনাল খেলার আগেই অবসর নেওয়ার মনস্থির করে ফেলেছিলেন মেসি। তবে ডি মারিয়া তা নাকচ করে দিয়ে স্পষ্ট জানান, মেসির পারফরম্যান্সে বয়সের ছাপ পড়েনি এবং নিজের ভবিষ্যৎ তিনি নিজেই নির্ধারণ করবেন।

মেসির পাশাপাশি আর্জেন্টিনা জাতীয় দলের সফল কোচ লিওনেল স্কালোনির ভবিষ্যৎ নিয়েও অনিশ্চয়তা দেখা দিয়েছে। স্কালোনির অধীনে আর্জেন্টিনা চারটি বড় আন্তর্জাতিক ট্রফি জিতেছে এবং একঝাঁক তরুণ প্রতিভাকে বিশ্বমঞ্চে তুলে ধরেছে।

স্কালোনি প্রসঙ্গে ডি মারিয়া বলেন, সবার স্বার্থেই আমি আশা করি স্কালোনি প্রধান কোচের দায়িত্বে থেকে যাবেন।” দলের মূল কান্ডারি ও কোচের পথচলা অব্যাহত থাকলে আর্জেন্টিনা ফুটবল দল আগামীতেও আন্তর্জাতিক ফুটবলের শীর্ষস্থানে ধরে রাখতে পারবে বলে বিশ্বাস করেন তিনি।

বাংলাদেশের খবর/এম.আর

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন