অবসর একেবারে লিওর ব্যক্তিগত সিদ্ধান্ত: ক্লাউদিও তাপিয়া
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৭ আগস্ট ২০২৬, ২০:৫৪
বিশ্বকাপের শ্বাসরুদ্ধকর আসর শেষ হতে না হতেই আর্জেন্টিনার জাতীয় দলে ফুটবলের কিংবদন্তি লিওনেল মেসির ভবিষ্যত নিয়ে নতুন করে ধোঁয়াশা তৈরি হয়েছে। ২০২৬ ফিফা বিশ্বকাপে আকাশী-সাদা জার্সিতে দলকে নেতৃত্ব দেওয়ার পর, ২০২৮ সালের কোপা আমেরিকায় মেসিকে আর দেখা যাবে কি না—তা নিয়ে শুরু হয়েছে জোর জল্পনা।
তবে ভক্ত ও ক্রীড়াঙ্গনের
এই উৎকণ্ঠার জবাবে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) সভাপতি ক্লাউডিও 'চিকি'
তাপিয়া সাফ জানিয়ে দিয়েছেন, জাতীয় দলে খেলা চালিয়ে যাওয়া বা অবসর নেওয়ার পুরো
বিষয়টি একেবারেই মেসির ব্যক্তিগত সিদ্ধান্ত।
সম্প্রতি এক সাক্ষাৎকারে এএফএ
প্রধান তাপিয়া বলেন, এটি সম্পূর্ণভাবে তার নিজস্ব এবং ব্যক্তিগত সিদ্ধান্ত, আমাদের
তাকে শান্তিতে থাকতে দেওয়া উচিত। এবারের বিশ্বকাপে লিও অসাধারণ খেলেছে, যা আমরা সবাই
উপভোগ করেছি। লিওনেল স্কালোনির কোচিংয়ে ২০১৮ সাল থেকে শুরু করে এ পর্যন্ত মেসি দলের
জন্য যা দিয়েছেন তা অতুলনীয়।
এই মেয়াদে অনুষ্ঠিত ৫টি ফাইনালের
৪টিতেই জয় পেয়েছে আর্জেন্টিনা এবং ১০৩টি ম্যাচের মধ্যে ৭৬টিতেই জয় এসেছে। পরিসংখ্যানে
দেখা যায়, এই সময়কালে দলের মোট ১৯০টি গোলের মধ্যে ৬০০টি গোল ও ২৬টি অ্যাসিস্টসহ একাই
৭৯টি গোলে সরাসরি অবদান রেখেছেন ইন্টার মায়ামির এই তারকা, যা তাকে এই স্বর্ণযুগের
মূল চালিকাশক্তি হিসেবে টিকিয়ে রেখেছে।
২০২৮ সালের কোপা আমেরিকা যখন
অনুষ্ঠিত হবে, তখন মেসির বয়স হবে ৪১ বছর। মার্কিন ক্লাব ইন্টার মায়ামির সঙ্গে ২০২৮
সালের ডিসেম্বর পর্যন্ত চুক্তি থাকলেও, এই বয়সে জাতীয় দলের মতো উচ্চমানের আন্তর্জাতিক
টুর্নামেন্টে খেলার শারীরিক সক্ষমতা ও মানসিক তাগিদ থাকবে কিনা তা নিয়ে অনিশ্চয়তা
দেখা দিয়েছে।
এ বিষয়ে তাপিয়া আরও যুক্ত
করেন, ২০২২ সালের কাতার বিশ্বকাপের পরও কেউ নিশ্চিত জানত না যে মেসি ২০২৬ বিশ্বকাপে
খেলবেন কি না। তিনি সবসময় ম্যাচ ধরে ধরে এগোনোর কথা বলেন। তিনি যাতে নিজের পছন্দমতো
খেলাটা উপভোগ করে যেতে পারেন, আমাদের সেই সুযোগ তাকে দেওয়া উচিত।
দলীয় সতীর্থ অ্যাঞ্জেল ডি
মারিয়া যেমন ২০২৪ কোপা আমেরিকার পরেই আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়ে নিজের
ক্যারিয়ারের ইতি টেনেছিলেন, মেসির ক্ষেত্রেও সিদ্ধান্তটি একইভাবে আসবে বলে মনে করছেন
ফুটবল সংশ্লিষ্টরা।
এএফএ প্রধান জানান, স্প্যানিশ
টেনিস তারকা রাফায়েল নাদালের একটি প্রামাণ্যচিত্রের প্রসঙ্গ টেনে মেসি তাকে বলেছিলেন
যে কখনো হাল না ছাড়ার মানসিকতাই একজন অ্যাথলেটকে বাঁচিয়ে রাখে। তবে আর্জেন্টিনা জাতীয়
দলের দরজা চিরকাল মেসির জন্য খোলা থাকবে এবং তিনি যখনই যে সিদ্ধান্ত নেবেন, তাকে ফুটবল
বিশ্ব শ্রদ্ধার সঙ্গেই গ্রহণ করবে।
বাংলাদেশের খবর/ এম.আর

