সিনসিনাটি মাস্টার্সের চতুর্থ রাউন্ডে সহজ জয়ে জায়গা করে নিয়েছেন বিশ্বের এক নম্বর মহিলা টেনিস তারকা আরিনা সাবালেঙ্কা। চীনের ওয়াং শিনইউকে সরাসরি সেটে উড়িয়ে দিয়ে টুর্নামেন্টে নিজের শক্ত অবস্থান জানান দিয়েছেন তিনি।
অন্যদিকে পুরুষ এককে ঘটেছে বড় ধরনের অঘটন;
যুক্তরাষ্ট্রের ব্র্যান্ডন নাকাসিমার কাছে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছেন সাবেক
গ্র্যান্ড স্যান্ড বিজয়ী ড্যানিল মেদভেদেভ।
মহিলা এককে শীর্ষ বাছাই চারবারের গ্র্যান্ড
স্যান্ড বিজয়ী সাবালেঙ্কা প্রথম সেটে প্রতিপক্ষকে কার্যত কোনো সুযোগই দেননি। মাত্র
২০ মিনিটে ৬-১ ব্যবধানে প্রথম সেট জয়ের পর দ্বিতীয় সেটেও বজায় রাখেন পূর্ণ আধিপত্য।
শেষ পর্যন্ত ৫৪ মিনিটের লড়াইয়ে ৬-১, ৬-৩ সেটে ম্যাচ জিতে নেন এই সার্বিয়ান তারকা।
এটি মাস্টার্স ১০০০ স্তরে সাবালেঙ্কার টানা ৪৫তম জয়।
চতুর্থ রাউন্ডে তার মুখোমুখি হবেন চেক
প্রজাতন্ত্রের সারা বেজলেক, যিনি আরেক ম্যাচে একাতেরিনা আলেকসান্দ্রোভাকে ৪-৬, ৬-১,
৬-২ সেটে পরাজিত করেছেন। অন্যান্য ম্যাচে ২০২৩ সালের চ্যাম্পিয়ন কোকো গফ ৬-১, ৭-৬
সেটে অ্যান লিকে এবং ফ্রেঞ্চ ওপেন চ্যাম্পিয়ন মিরা আন্দ্রিভা ৬-১, ৭-৬ সেটে জেনিস
তিয়েনকে হারিয়ে পরবর্তী রাউন্ডে উঠেছেন। তবে গোড়ালির ইনজুরির কারণে টুর্নামেন্ট
থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন ইউক্রেনের এলিনা সভিতোলিনা।
পুরুষ এককে দিনের সবচেয়ে বড় চমক উপহার
দিয়েছেন সদ্য মন্ট্রিঅল ফাইনালিস্ট ব্র্যান্ডন নাকাসিমা। চতুর্থ বাছাই রাশিয়ার ড্যানিল
মেদভেদেভের বিরুদ্ধে প্রথম সেটে টাইব্রেকারে ৬-৭ (৩/৭) ব্যবধানে হেরে পিছিয়ে পড়েন
তিনি। কিন্তু দ্বিতীয় সেটে তিনটি ম্যাচ পয়েন্ট বাঁচিয়ে অনবদ্য প্রত্যাবর্তন ঘটান
এবং ৭-৬ (৭/৪) ব্যবধানে সেট জিতে সমতা আনেন। নির্ণায়ক তৃতীয় সেটে মেদভেদেভকে পুরোপুরি
কোণঠাসা করে ৬-১ ব্যবধানে সেট ও ম্যাচ ছিনিয়ে নেন এই মার্কিন তরুণ।
দিনের অন্যান্য খেলায় কানাডার দ্বিতীয়
বাছাই ফেলিক্স ওজে-আলিয়াসিম ৭-৫, ৬-১ সেটে আর্জেন্টিনার হুয়ান ম্যানুয়েল জেরুন্ডোলোকে
পরাজিত করেছেন। যুক্তরাষ্ট্রের পঞ্চম বাছাই টেলর ফ্রিটজ ৬-৩, ৬-৪ সেটে স্পেনের ড্যানিয়েল
মেরিদাকে হারিয়ে চতুর্থ রাউন্ড নিশ্চিত করেছেন।
এছাড়া পর্তুগালের নুনো বোর্জেস ৬-৩, ৬-৪
সেটে ২০২১ সালের রানার্সআপ আন্দ্রে রুবলেভকে হারিয়ে বড় জয় তুলে নেন, যার ফলে ২০২০
সালের পর প্রথমবারের মতো শীর্ষ ২০ র্যাঙ্কিং থেকে ছিটকে যেতে বসেছেন রুবলেভ।
বাংলাদেশের খবর/ এম.আর

