Logo

খেলা

সৌদি প্রো লিগে রেকর্ড ক্রিস্টিয়ানো রোনালদোর

Icon

ক্রীড়া ডেস্ক

প্রকাশ: ২৯ আগস্ট ২০২৬, ১২:২৩

সৌদি প্রো লিগে রেকর্ড ক্রিস্টিয়ানো রোনালদোর

ছবি: সংগৃহীত

নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে যাচ্ছেন ক্রিস্টিয়ানো রোনালদো। খেলতে নামলেই কোনো না কোনো রেকর্ড গড়েন তিনি। শুক্রবার (২৮ আগস্ট) রাতটিও ব্যতিক্রম ছিল না।

সৌদি প্রো লিগের ম্যাচ রেকর্ড গড়েছেন রোনালদো। আল নাসরের হয়ে এখন সর্বোচ্চ গোল তার। লিগের ইতিহাসে ট্রান্সফারমার্কেটের তথ্য মতে, আল নাসরের হয়ে তার গোল এখন ১০৪।

আল তাওয়ুনের বিপক্ষে গোল করে রেকর্ডটি গড়েছেন রোনালদো। তাতে পেছনে ফেলেন মোহাম্মদ আল সাহলাউইর ১০৩ গোলকে। 

রেকর্ড গড়ার রাতে আল নাসরকে দারুণ এক জয় এনে দিয়েছেন রোনালদো। ৫০ মিনিটে করা তার গোলে ২-১ ব্যবধানের জয় পায় আল নাসর। লিগে টানা চতুর্থ জয়ের আগে অবশ্য ম্যাচে পিছিয়ে পড়েছিল আল নাসর।

ম্যাচের ১১ মিনিটে আল তাওয়ুনের গোলে লিড নিয়েছিল বাসেম মোহাম্মদ আলহুরাইজি। বিরতির আগেই অবশ্য সমতায় ফেরে আল নাসর। প্রথমার্ধের যোগ করা সময়ের পঞ্চম মিনিটে দলকে সমতায় ফেরান রোনালদোরই স্বদেশি সামু কস্তা। পরে জয়সূচক গোল আসে রোনালদোর পা থেকে। যা আবার রেকর্ড গোল।

সবমিলিয়ে পেশাদার ফুটবলে ৯৭৮ গোল পেলেন রোনালদো। প্রথম ফুটবলার হিসেবে হাজার গোল করতে ৪১ বছর বয়সী কিংবদন্তি ২২ গোল দূরে। চলতি মৌসুমে আল নাসরের হয়ে দ্বিতীয়। প্রথম গোলটি করেন আল রিয়াদের বিপক্ষে।

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন