Logo

প্রযুক্তি

পৃথিবী থেকে সবচেয়ে দূরত্বে ভ্রমণের রেকর্ড আর্টেমিসের নভোচারীদের

Icon

আইটি ডেস্ক

প্রকাশ: ০৭ এপ্রিল ২০২৬, ০৯:২৩

পৃথিবী থেকে সবচেয়ে দূরত্বে ভ্রমণের রেকর্ড আর্টেমিসের নভোচারীদের

ছবি: সংগৃহীত

পৃথিবী থেকে সবচেয়ে দূরবর্তী জায়গায় মানুষের ভ্রমণের নতুন রেকর্ড গড়েছেন আর্টেমিস–২-এর নভোচারীরা। মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার হয়ে চন্দ্রাভিযানে গেছেন চার নভোচারী।

তাদের বহনকারী যানটি যখন চাঁদের পেছন দিকে যায়, তখন পৃথিবীর সঙ্গে তাদের যোগাযোগ প্রায় ৪০ মিনিট বন্ধ থাকে। পরবর্তীতে ওই অংশ ঘুরে আসার পর যুক্তরাষ্ট্রের টেক্সাসের হিউস্টনে অবস্থিত নিয়ন্ত্রণকক্ষের সঙ্গে তাদের আবারো যোগাযোগ স্থাপিত হয়।

আর্টেমিস–২ অভিযানের চারজন নভোচারী সোমবার (৬ এপ্রিল) গ্রিনিচ মান সময় বিকাল ৩টা ৫৮ মিনিটে যখন চাঁদের পেছন দিকে সবচেয়ে দূরবর্তী জায়গায় পৌঁছান, তখন পৃথিবী থেকে তাদের দূরত্ব ছিল প্রায় চার লাখ ছয় হাজার ৭৮৮ কিলোমিটার বা প্রায় দুই লাখ ৫২ হাজার ৭৬০ মাইল। এর আগে পৃথিবী থেকে এত দূরে কোনো মানুষ ভ্রমণ করেননি। এর মধ্য দিয়ে নতুন রেকর্ড গড়েছে আর্টেমিস–২ অভিযান।

আগের রেকর্ডটি প্রায় ৫৬ বছর আগের। ১৯৭০ সালের এপ্রিলে নাসার অ্যাপোলো–১৩ অভিযানে অংশ নেওয়া নভোচারীরা পৃথিবী থেকে সবচেয়ে দূরবর্তী জায়গায় ভ্রমণ করেছিলেন। ওই সময় তারা পৃথিবী থেকে প্রায় চার লাখ ১৭১ কিলোমিটার বা প্রায়দুই লাখ ৪৮ হাজার ৬৫৫ মাইল দূরে গিয়েছিলেন।

প্রসঙ্গত, আর্টেমিস–২-এর চার নভোচারী রেইড ওয়াইজম্যান, ভিক্টর গ্লোভার, ক্রিস্টিনা কচ এবং জেরেমি হ্যানসেন— গত সপ্তাহ থেকে ওরিয়ন মহাকাশযান ক্যাপসুলে করে মহাকাশে ভ্রমণ করছেন।  যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা থেকে ওরিয়নকে উৎক্ষেপণ করা হয়।

বাংলাদেশের খবর/আরইউ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন